Friday, April 10, 2026

অগ্নিসুরক্ষা বিধি না মানায় ২৩ রুফটপ রেস্তোরাঁকে নোটিশ পাঠাবে কলকাতা পুরসভা

Date:

Share post:

অগ্নিসুরক্ষা বিধির শর্ত ছিল রেস্তোরাঁর উপরে কোনও আচ্ছাদন দেওয়া যাবে না এবং ছাদের বেশির ভাগ খোলা রাখতে হবে। কিন্তু কলকাতা পুরসভা (Kolkata municipal corporation), পুলিশ (Kolkata police) ও দমকলের অফিসাররা জানিয়েছেন কলকাতার ৮৩টি রুফটপ রেস্তোরাঁর মধ্যে ২৭টি রুফটপ রেস্তোরাঁ (rooftop restaurants) ওই শর্ত মানছে না। দেখা গিয়েছে, কয়েকটি রেস্তোরাঁ ছাদে আগুন জ্বালাচ্ছে, ছাদে গ্যাস সিলিন্ডার রাখছে। কলকাতা পুরসভা সূত্রে খবর ওই সব রেস্তোরাঁকে চিহ্নিত করে নোটিশ পাঠানো হবে। অগ্নিসুরক্ষা বিধি না মানলে রেস্তোরাঁগুলো ফের বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ নিতে পারে অগ্নিসুরক্ষা কমিটি বলেও জানা যাচ্ছে।

দমকল, পুরসভা ও কলকাতা পুলিশকে নিয়ে গঠিত অগ্নিসুরক্ষা কমিটির সদস্যদের একটি দল কলকাতার রুফটপ রেস্তোরাঁগুলো অগ্নিসুরক্ষা বিধি খতিয়ে দেখতে গত ডিসেম্বরে শহরের একাধিক রুফটপ রেস্তোরাঁ পরিদর্শনে গিয়েছিল। প্রায় ২৭টি রুফটপ রেস্তোরাঁয় বিভিন্ন রকম সমস্যা প্রকাশ্যে আসে। রেস্তোরাঁগুলো চৌরঙ্গি, শেক্সপিয়র সরণি, ক্যামাক স্ট্রিট, বালিগঞ্জ, গড়িয়াহাট এলাকায় এবং দেখা গিয়েছে তারা অগ্নিসুরক্ষা বিধির শর্ত মানছে না। শর্ত না–মানা রুফটপ রেস্তোরাঁগুলোর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, এই বিষয়ে কমিটি ফের আলোচনায় বসবে। শর্ত মানার জন্য তাঁদের ১৫ দিন সময় দেওয়া হবে। এরপরেও রুফটপ রেস্তোরাঁ শর্ত না মানলে সেগুলো ফের বন্ধ করে দেওয়া হতে পারে।

 

Related articles

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...

ভোটে নির্বিঘ্নে যান চলাচল করাতে বাস চালক ও খালাসিদের জন্য নয়া ব্যবস্থা কমিশনের

ভোটের দায়িত্বে থাকা বাসের চালক (Bus Driver) ও খালাসিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা চালু করেছে নির্বাচন...

অসমের পরে বাংলা! বহিরাগত ঢুকিয়ে ভোট করার বিজেপির চক্রান্ত ফাঁস মমতার

উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে ৫০ হাজার লোক নিয়ে গিয়ে ভোট করিয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য অসমে! বাংলাতেও হাজার হাজার...

উন্নয়ন কার্ডে ‘সাপ বিজেপি’! সাপ-লুডোর খেলায় অভিনব প্রচার তৃণমূলের

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (2026 West Bengal Election)। ভোটের উৎসবে নজর কাড়তে সব দলই নতুন নতুন প্রচারের পদ্ধতি...