Monday, April 13, 2026

সাধারণতন্ত্র দিবসে পুরুষ CRPF বাহিনীকে নেতৃত্ব! ইতিহাস গড়বেন সিমরন

Date:

Share post:

সাধারণতন্ত্র দিবসে ইতিহাস গড়বেন জম্মু-কাশ্মীরের সিমরন। আগামী ২৬ জানুয়ারি মহড়াতে সিআরপিএফের পুরুষদলকে (CRPF male unit) নেতৃত্ব দেবেন বছর ছাব্বিশের এই তরুণী। যা ভারতের ইতিহাসে এই প্রথম! এই সিআরপিএফ দলে ১৫০ জন জওয়ান তাঁর নেতৃত্বাধীন হয়ে দিল্লির (Delhi) কর্তব্যপথে অভিবাদন জানাবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুকে (Droupadi Murmu)।

জম্মুর নিয়ন্ত্রণ রেখার পাশেই ছোট্টও শহর নওশেরা। সেখানেই জন্ম সিমরন বালার। ছোট থেকেই ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা দেখতে দেখতেই বড় হয়েছেন তিনি। জম্মুর গান্ধিনগরের সরকারি কলেজ থেকেই রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন সিমরন। ২০২৫ সালের ইউপিএসসি-র পরিচালিত সিএপিএফ অ্যাসিন্ট্যান্ট কমান্ড্যান্ট পরীক্ষায় ১৫১ জনের মধ্যে ৮২তম র‍্যাঙ্ক নিয়ে পাশ করেন তিনি। সেই বছরই আধাসামরিক বাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পদে কর্মরত। আরও পড়ুন: কুকি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন মেইতেই যুবক

এবারের ৭৭তম সাধারণতন্ত্র দিবসে আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন সিমরন। সামাজিক-রাজনৈতিক প্রতিকূলতা কাটিয়ে লক্ষ্যে স্থির থেকেছেন তিনি। তবে শুধুমাত্র সিআরপিএফের জন্য নয়, গোটা দেশের ইউনিফর্মধারী মহিলাদের জন্য এটি খুবই গর্বের। এই দায়িত্ব পেয়ে খুবই আপ্লুত এই তরুণী অফিসার। তিনি জানিয়েছেন এই অনুভূতি ভাষায় প্রকাশ করে বলা সম্ভব নয়। প্রতিবারের মতো এ বছরও রাইসিনা হিল থেকে ইন্ডিয়া গেট হয়ে লালকেল্লা পর্যন্ত কর্তব্য পথ ধরে এগোবে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ দল। আর তার নেত্রী সিমরন। যা দেখার জন্য উদগ্রীব হয়ে আছে দেশবাসী।

Related articles

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...