Wednesday, April 1, 2026

নিরাপদ খাদ্যের অঙ্গীকারে রাজপথে দৌড়, উন্মোচিত হল ‘মুক্তি’-র টি-শার্ট ও মেডেল

Date:

Share post:

থালায় রাসায়নিকমুক্ত খাবার এবং শরীরে সুস্থতার স্পন্দন; এই দুই লক্ষ্যকে সামনে রেখে কলকাতায় হয়ে গেল রান ফর সেফ ফুড ২০২৬-এর আনুষ্ঠানিক সূচনা। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ দৌড়ের অফিশিয়াল টি-শার্ট এবং মেডেল প্রকাশ্যে আনা হয়। সমাজ ও অর্থনৈতিক উন্নয়নমূলক সংস্থা ‘মুক্তি’র এই আয়োজনে এ দিন প্রধান আকর্ষণ ছিলেন অভিনেত্রী তথা এই কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঋতুপর্ণা সেনগুপ্ত।

নিরাপদ ও জৈব খাদ্যের অধিকার নিয়ে জনমানসে সচেতনতা বাড়াতেই এই গণআন্দোলনের পরিকল্পনা করা হয়েছে। অনুষ্ঠানে ঋতুপর্ণা ছাড়াও উপস্থিত ছিলেন মুক্তির প্রতিষ্ঠাতা শংকর হালদার, সম্পাদক সত্যজিৎ রায় এবং বিভিন্ন রানার্স ক্লাবের প্রতিনিধিরা। আয়োজকদের মতে, এটি কেবল একটি দৌড় নয়, বরং সুস্থ জীবনযাপন ও সচেতন উপভোক্তা গড়ে তোলার এক নিরন্তর প্রচেষ্টা। এ বার এই কর্মসূচির দ্বিতীয় সংস্করণ।

এ বারের বিশেষ মেডেলে একদিকে দৌড়ের পরিচিতি এবং অন্যদিকে ‘মুক্তি’র প্রতীকচিহ্ন খোদাই করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের প্রায় এগারো হাজার জৈব কৃষক এই আন্দোলনের নেপথ্য কারিগর। তাঁদের উৎপাদিত বিষমুক্ত ফসল যাতে সাধারণ মানুষের রান্নাঘর পর্যন্ত পৌঁছাতে পারে, সেই লক্ষ্যে ‘মুক্তি’ দীর্ঘদিন কাজ করছে। আগামী ১৫ ফেব্রুয়ারি ইকো পার্কে মূল দৌড়টি আয়োজিত হবে। তার আগে এই পোশাক ও মেডেল উন্মোচন অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করল।

আরও পড়ুন- ‘আমার চেয়ে কম জানে না’: আলাপনের নতুন বই ‘বাঙালির মন’ প্রকাশ করে অকপট শীর্ষেন্দু মুখোপাধ্যায়

_

_

_

_

_

_

_

Related articles

IPL: ভোটের মরশুমেও চাহিদা তুঙ্গে টিকিটের, ইডেনে কি দেখা মিলবে ‘বাদশা’র?

বৃহস্পতিবার ইডেন গার্ডেনসে (Eden) আইপিএলের(IPL) বোধন। ভোটের ভরা মরশুমেও কেকেআর কে নিয়ে উৎসাহ তুঙ্গে কয়েকদিন আগেই ইডেনে টি-টোয়েন্টি...

এত ফর্ম ৬ কেন? যাদবপুরে প্রশ্ন তুলল গণমঞ্চ 

গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের...

আর সাপ্লিমেন্টারি তালিকা নয়! ভোটার তালিকায় নিয়ে নতুন ধোঁয়াশা কমিশনের

মনোনয়নের কারণ দেখিয়ে এবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ বন্ধ করছে নির্বাচন কমিশন। প্রথম দফার পরে এবার দ্বিতীয় দফার...

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...