Friday, April 3, 2026

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

Date:

Share post:

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে সীমান্ত দিয়ে শাহর বিএসএফ (BSF) যে বিজেপির সাহায্যেই অনুপ্রবেশকারী (infiltrator) ঢোকানোর চক্রান্ত করে, তা প্রমাণিত হয়ে গেল মালদহে।

অনুপ্রবেশ নিয়ে বড় বড় কথা বলা বিজেপির বুথ সভাপতি উজ্জ্বল রায় বাংলাদেশি (Bangladeshi) অনুপ্রবেশকারীকে আশ্রয় দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল। হবিবপুরের বিজেপি বিধায়কের এলাকাতেই এই দেশবিরোধী কাজ চালাচ্ছিল বিজেপির এই নেতা। ধৃত উজ্জ্বল রায় হবিবপুরের আগ্রা হরিশ্চন্দ্রপুরের ১৭৭ নম্বর বুথের বিজেপি সভাপতি এবং বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিনোদ সাহার বুথের ভোটার বলেও জানা গেছে।

আরও পড়ুন : দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

মালদহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় উজ্জ্বল রায়কে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকায় নানারকম চোরাচালান কারবারের সঙ্গে যুক্ত ছিল সে। শুধু তাই নয়, বাংলাদেশি (Bangladeshi) অনুপ্রবেশকারীদের (infiltrator) সঙ্গে যোগাযোগেরও প্রমাণ মিলেছে বলে দাবি তদন্তকারী আধিকারিকদের। ধৃতকে মালদহ জেলা আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হবে, যাতে এই চক্রের আরও বড় নেটওয়ার্কের সন্ধান পাওয়া যায়। এই ঘটনার পর মুখে কুলুপ এঁটেছে বিজেপির রাজ্য নেতৃত্ব।

মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সি বলেন, বিজেপি সবসময় অনুপ্রবেশ নিয়ে বড় বড় কথা বলে অথচ তাদের নিজেদের নেতাই এ ধরনের কাজে জড়িত থাকার অভিযোগে ধরা পড়ছে।

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...