Monday, April 6, 2026

এপস্টেইনের ফাইলে অনুরাগ কাশ্যপের নাম! হইচই সিনেদুনিয়ায়

Date:

Share post:

যৌন কেলেঙ্কারির ডায়েরি ঘিরে উত্তাল বিশ্ব। এপস্টেইন ফাইলের পাতায় পাতায় উঠে এসেছে রাষ্ট্রনেতা, সেলেবদের বিকৃতকাম মানসিকতার কথা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump), ব্রিটেনের রাজকুমার অ্যান্ড্রু থেকে শুরু করে এক্স কর্তা এলন মাস্ক (Elon Musk), শিল্পপতি বিল গেটসদের সঙ্গে এক সারি নাম রয়েছে বিখ্যাত বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap)! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে বিনো দুনিয়ায়।

মার্কিন বিচার বিভাগের তরফে এপস্টেইন সংক্রান্ত যে রিপোর্ট (Epstein Files) তুলে ধরা হয়েছে সেখানে সমাজের বিভিন্ন স্তরে প্রভাবশালীদের অশ্লীল যৌনতার ছবি, ভিডিও এবং একাধিক তথ্য মিলেছে। আর সেখানেই জুড়েছে অনুরাগের নাম। সূত্রের খবর জিউসেপ বার্সানি, জিনো ইউ এবং অরনেলা কোরাজার মতো ব্যক্তিদের সঙ্গে এপস্টেইনের আদান-প্রদান হওয়া ইমেলগুলিতে কাশ্যপকে ‘বলিউডের লোক’ হিসেবে সম্বোধন করা হয়েছে। এপস্টেইনের (Jeffrey Epstein) পরিকল্পিত ভ্রমণ সংক্রান্ত আলোচনায় অনুরাগকে (Anurag Kashyap) বৌদ্ধ ধর্ম ও চিকিৎসা সংক্রান্ত সাংহাইয়ের এক কর্মশালায় তালিকাভুক্ত করা হয়েছে। তবে অনুরাগ-এপস্টেইনের একইসঙ্গে একজায়গায় উপস্থিতির প্রমাণ নেই। ফলে জেফ্রির বর্বর কার্যকলাপ আর যৌন কেচ্ছায় বলিউড পরিচালক যুক্ত আছেন কিনা তা নিয়ে কিছু বলা সম্ভব নয়। মার্কিন ফাইলে ভারতীয় অভিনেত্রী নন্দিতা দাসের নামও রয়েছে বলে খবর।

 

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...