Monday, April 6, 2026

এভাবেই লড়াই চালান একজন নেত্রী: মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অখিলেশ, প্রিয়াঙ্কা

Date:

Share post:

একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী ঠিক কেমন ভূমিকা নিতে পারেন তা বুধবার দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা থেকে বাংলার নির্বাচিত জনপ্রতিনিধিদের নাম বাদ দেওয়ার বিরুদ্ধে তিনি নিজে দেশের প্রধান বিচারপতির বেঞ্চের সামনে সুপ্রিম কোর্টে (Supreme Court) সওয়াল করেছেন। রাজ্যের মানুষের জন্য তাঁর এই লড়াইকে কুর্নিশ জানালেন অখিলেশ যাদব (Akhilesh Yadav) এবং প্রিয়াঙ্কা চতুর্বেদী (Priyanka Chaturvedi)।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাংলার মানুষের জন্য নিজে সুপ্রিম কোর্টে লড়াই করবেন বলে যে চ্যালেঞ্জ করেছিলেন, বুধবার তিনি তা করে দেখিয়েছেন। বিজেপির শত অপপ্রচার এবং কুৎসা সত্ত্বেও বুধবার যখন সুপ্রিম কোর্টে (Supreme Court) সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী, তখন মোহিত হয়েছে গোটা দেশ এবং বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল। সেই স্বীকৃতিই জানিয়েছে সমাজবাদী পার্টি এবং শিবসেনার উদ্ভব গোষ্ঠী।

মুখ্যমন্ত্রী লড়াইকে কুর্নিশ জানিয়েছেন সমাজবাদী পার্টি (Samajwadi Party) প্রেসিডেন্ট অখিলেশ যাদব (Akhilesh Yadav)। মুখ্যমন্ত্রীর (Chief Minister of West Bengal) আইনজীবীর রোব পড়া ছবি দিয়ে তিনি জানিয়েছেন, যখন লড়াই অবিচারের বিরুদ্ধে, তখন নিজের চরিত্র বদল করে এগিয়ে আসতে হয়।

আরও পড়ুন : সুপ্রিম সওয়াল মুখ্যমন্ত্রীর: মমতাকে ঘিরে রাজধানীতে উন্মাদনা

অন্যদিকে নেত্রীর সামগ্রিক লড়াইকে মনে করিয়ে শিবসেনা উদ্ভব গোষ্ঠীর (Shiv Sena UTB) সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদী (Priyanka Chaturvedi) লিখেছেন, তিনি রাজ্যের মানুষের জন্য লড়াই করেন। তিনি রাস্তায় নেমে লড়াই করেন। তিনি তাঁর জনগণের জন্য আদালতেও লড়াই করেন। ঠিক এভাবেই একজন নেত্রী নেতৃত্ব দেন।

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...