Saturday, April 11, 2026

সুপ্রিম কোর্টে মমতার কার্যকরী ভূমিকা, দাবি CPIM নেতা মানিক সরকারের

Date:

Share post:

বাংলার স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দেশের মঞ্চে সরব হয়েছেন, তখনও বিরোধীতার পথেই হেঁটেছে বাংলার বামেরা। মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রীর (Chief Minister) পাশে দাঁড়াতে কখনই দেখা যায়নি তাঁদের। এসআইআর (SIR) নিয়ে বাংলার মানুষের হয়ে যে লড়াই তিনি সুপ্রিম কোর্টে করেছেন, তাকেও তাচ্ছিল্যের, কটাক্ষের শিকার হতে হয়েছে বাংলার সিপিআইএম (CPIM) নেতাদের। তবে এবার প্রবীণ সিপিআইএম নেতা তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার (Manik Sarkar)। সেই সঙ্গে একে কার্যকরী ভূমিকা বলে দাবি করেছেন তিনি।

দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে সুপ্রিম কোর্টে (Supreme Court) সওয়াল করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মানিক সরকার জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়িয়ে কথা বলেছেন। ঠিক আছে। তিনি গিয়েছেন, মূল সমস্যাগুলি, ছয়টি সাতটি পয়েন্টে সেগুলি তুলে ধরেছেন। সোমবার প্রাথমিক শুনানির পর আদালতের ব্যাচ, তাঁরা সেখানে শুনবেন। আমরা অপেক্ষা করে দেখি।

তবে বাংলার বামেদের বাংলার মুখ্যমন্ত্রীর উপর আস্থা না থাকলেও তাঁর উপর আস্থা প্রকাশ করেন মানিক সরকার। দাবি করেন, যদিও শ্রীমতী ব্যানার্জি দেরি করে ফেলেছেন। আরও আগে তাঁর যাওয়া উচিত ছিল। কিন্তু দেরি হলেও প্রতিবাদটা যে করার চেষ্টা করেছেন, কোর্টে (Supreme Court) যেভাবে গিয়েছেন, সেটাকে খাটো করে দেখতে চাইছি না। আমি বলব এটা কার্যকরী উদ্যোগ নিয়েছেন।

আরও পড়ুন : SIR-এ ভাতে মারা বাংলার মানুষকে: মাত্র ৯০ দিনে জনগণের ক্ষতি প্রায় ৩,৯৬৬ কোটি

বর্ষীয়ান বাম নেতা ভিন রাজ্য থেকে এসে যা বুঝতে পারলেন, তা কোনওদিন বুঝে উঠতে আলিমুদ্দিনের সিপিআইএম নেতারা। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, সুপ্রিম কোর্টে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের SIR যুদ্ধের প্রশংসা করলেন ত্রিপুরার প্রাক্তন সিপিএম মুখ্যমন্ত্রী মানিক সরকার। আলিমুদ্দিন স্ট্রিট শুনতে পাচ্ছে?

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...