Monday, April 13, 2026

গ্রিন লাইনে হঠাৎ ‘লাল’ সঙ্কেত! অফিস ফিরতি পথে চরম ভোগান্তি

Date:

Share post:

বিকেলের ব্যস্ত সময়ে হঠাৎই চূড়ান্ত ভোগান্তির মুখে পড়লেন অফিসযাত্রীরা। সিগন্যালিং বিভ্রাটের জেরে বিপর্যস্ত হয়ে পড়ল গ্রিন লাইন মেট্রো(Green line metro)পরিষেবা। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার বিকেলে সেন্ট্রাল পার্ক স্টেশনের (Central park metro station)সিগন্যালিং সিস্টেমে(Signaling system) যান্ত্রিক গোলযোগ (ফিডব্যাক ইস্যু)(Feedback issue) দেখা দেয়। মেট্রো কর্তৃপক্ষের বয়ান অনুযায়ী, নিরাপত্তার স্বার্থেই তড়িঘড়ি সেক্টর ফাইভ (Sector v)পর্যন্ত ট্রেন না পাঠিয়ে পরিষেবা সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বেশ কিছুক্ষণ মেট্রো শুধু হাওড়া ময়দান থেকে বেঙ্গল কেমিক্যাল পর্যন্ত যাতায়াত করে।

সবচেয়ে বেশি সমস্যায় পড়েন সল্টলেক সেক্টর ফাইভ এলাকার কর্মীরা এবং সাধারণ মানুষরা। কাজের শেষে বাড়ি ফেরার সময় স্টেশনে এসে তাঁরা দেখেন ট্রেন বন্ধ। এর ফলে স্টেশনে ভিড় বাড়তে থাকে এবং বিকল্প পরিবহনের খোঁজে যাত্রীদের নাকাল হতে হয়।

মেট্রোর ইঞ্জিনিয়ারদের তৎপরতায় দ্রুত সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। কর্তৃপক্ষের দাবি অনুযায়ী বিকেল ৫টা ৩২ মিনিট থেকে পরিষেবা স্বাভাবিক হয়েছে। পুরো ১২টি স্টেশনেই (সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান)(Sector V – Howrah Maidan) এখন ট্রেন চলাচল করছে।

মেট্রো রেল জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছিল। বর্তমানে গ্রিন লাইনে ফের আগের মতোই স্বাভাবিক গতিতে দৌড়াচ্ছে মেট্রো।

আরও পড়ুন – আমি এমন ভারতের নাগরিক: সংসদে ঝোড়ো ভাষণে ‘Two India’ বোঝালেন অভিষেক, বাক্যহারা বিজেপি

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...