ফারহানকে ক্ষতিপূরণ দেবেন না রণবীর, বলিউডে বাড়ছে ‘ডন’ বিতর্ক

Date:

Share post:

সাফল্যে মাথা ঘুরে গেছে রণবীর সিংয়ের (Ranveer Singh)! ইচ্ছেমতো প্রযোজক পরিচালকদের সঙ্গে কথার খেলাপ করছেন ‘ধুরন্ধর’ অভিনেতা? বলিউডে কান পাতলেই এমনই সব অভিযোগ শোনা যাচ্ছে দীপিকা পাড়ুকোনের স্বামীর বিরুদ্ধে। ফারহান আখতার (Farhan Akhtar) পরিচালিত ‘ডন ৩’ (Don 3) সিনেমা মাঝপথে ছেড়েছেন রণবীর। এরপরই অভিনেতার কাছ থেকে মোটা অংকের ক্ষতিপূরণ দাবি করেন পরিচালক। পাল্টা তা দিতে অস্বীকার করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বলিউডের ‘খিলজী’ অভিনেতা।

২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ (Dhurandhar) সিনেমার প্রথম ভাগের সাফল্যের পর থেকেই ফারহান আখতারের সঙ্গে রণবীরের দূরত্ব বেড়েছে। বছরখানেক আগে অভিনেতা সবুজ সংকেত দেওয়ার পরই ‘ডন ৩’ ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছিল। কিন্তু পঁচিশ সালে বছরশেষে আচমকাই শোনা যায়, ‘ডন ৩’ (Don 3) ছেড়ে রণবীর এবার জয় মেহেতার ‘প্রলয়’-এর শুটিং ভিডিও ঠিক করে ফেলেছেন। মাঝপথে এভাবে সিনেমা ছেড়ে দেওয়ায় বেজায় চটেছেন জাভেদ-পুত্র। সুপারস্টারের থেকে প্রায় চল্লিশ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করেন ফারহান বলে শোনা যায়। এরপরই দু’পক্ষের সঙ্গে আলোচনায় বসে ‘প্রডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া'(producers guild of India)। সেখানেই অভিনেতা জানান প্রযোজনার সংস্থার থেকে কোনও টাকা না নেওয়ায় ক্ষতিপূরণ দেওয়ার কোনও দায় তাঁর নেই। উদাহরণ হিসেবে সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে কাজ সংক্রান্ত একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। সিনেমার শুরুর কথা থাকলেও শুটিং প্রস্তুতি নিয়েও সেই কাজ বন্ধ হয়ে যায়। অথচ তখন রণবীর কোনও ক্ষতিপূরণ দাবি করেন নি বলেই বৈঠকে জানান।

 

spot_img

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...