Tuesday, June 16, 2026

রাস্তায় চাকা গড়ালেই বেজে উঠবে মিউজিক! দেশের প্রথম সুরেলা সড়ক মুম্বইয়ে

Date:

Share post:

বিশেষ মিউজিক্যাল স্ট্রিপের উপর দিয়ে গাড়ির চাকা গড়ালেই বেজে উঠবে ‘জয় হো’ সুর। গাড়ির কাচ বন্ধ থাকলেও দিব্যি অনুভব করা যাবে সেই সুরের আমেজ। দেশের প্রথম মিউজিক্যাল রাস্তা মায়ানগরীতে (musical road in Mumbai)।মুম্বইয়ের ছত্রপতি সাম্ভাজি মহারাজ কোস্টাল রোডে চালু হওয়া এই অভিনব প্রকল্প মিউজিকাল রোড ইতিমধ্যেই দেশজুড়ে কৌতূহল বাড়িয়েছে। বুধবার সন্ধ্যা থেকেই সুরেলা সড়কের উপর দিয়ে গাড়ি যাওয়ার পর ‘জয় হো’ মিউজিক বেজে ওঠার একগুচ্ছ ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

মুম্বইয়ের কোস্টাল রোডের সুড়ঙ্গ পার হওয়ার পর উত্তরমুখী লেনে নারিম্যান পয়েন্ট থেকে ওরলির মাঝামাঝি প্রায় ৫০০ মিটার দীর্ঘ একটি বিশেষ রাস্তা তৈরি করেছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। রাস্তার নির্দিষ্ট অংশে বিশেষভাবে ডিজাইন করা রাম্বল স্ট্রিপ বা খাঁজ কেটে সেটা অঙ্ক কষে নির্দিষ্ট দূরত্ব ও গভীরতায় বসানো হয়েছে। গাড়ির চাকার সংস্পর্শে এলেই এই স্ট্রিপ থেকে তৈরি হচ্ছে সুরেলা কম্পন। ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার গতিবেগে গাড়ি চালালে ড্যানি বয়েলের চলচ্চিত্র স্লামডগ মিলিয়নিয়ার-এ ব্যবহৃত গানের অংশবিশেষ সুরের আকারে শোনা যাচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এটা কোনও ম্যাজিক নয়, আসলে গাড়ির চাকা যখন রাস্তার খাঁজগুলির উপর দিয়ে যায়, তখন চাকা ও রাস্তার পৃষ্ঠের ঘর্ষণে কম্পন সৃষ্টি হয় যেখান থেকে তৈরি হয় শব্দতরঙ্গ। খাঁজগুলির ব্যবধান ও গভীরতা এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে নির্দিষ্ট গতিতে চলার সময় সেই শব্দতরঙ্গ একটি নির্দিষ্ট সুরে রূপ নেয়। নিরাপত্তার কথা মাথায় রেখে এই সুরেলা সড়কে ৫০০ মিটার, ১০০ মিটার ও ৬০ মিটার দূরত্বে গতি সংক্রান্ত সতর্কতামূলক সাইনবোর্ড বসানো হয়েছে।

 

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...