Saturday, March 28, 2026

প্রেমের ‘খলনায়কে’র ক্ষমাপ্রার্থনা: ভ্যালেন্টাইনস ডে-তে অপ্রত্যাশিত স্বীকারোক্তি দিলীপ তাহিলের

Date:

Share post:

ভ্যালেন্টাইনস ডে মানেই গোলাপ, চকলেট আর “আই লাভ ইউ”-এর বন্যা। কিন্তু এ বছরের ভালোবাসার মরশুমে হঠাৎই এক চমক! বলিউডের রূপালি পর্দায় যখন প্রেম জমে ক্ষীর তখন নায়ক-নায়িকার মধ্যে বাধা হয়ে বেশিরভাগ ক্ষেত্রে সামনে এসেছেন ‘পেয়ার কা দুশমন’ দিলীপ তাহিল (Dilip Tahil)। এবার তিনি নিজেই নাকি প্রেমের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়েছেন! সোশ্যাল মিডিয়াতে (Social Media Viral Post) ইতিমধ্যেই ভাইরাল সেই পোস্ট।

হ্যাঁ, ঠিকই পড়ছেন। যিনি বছরের পর বছর পর্দায় প্রেমিক-প্রেমিকার সবচেয়ে বড় দুশমন। কখনও রাগী বাবা বা কাকা, কখনও ক্ষমতাশীল ব্যবসায়ী—সেই তিনিই হঠাৎ বলছেন, ‘আমি ভুল করেছি!’ পর্দায় তাঁর এন্ট্রি মানেই দর্শকের মনে আতঙ্ক— ‘এই সম্পর্ক আমি মেনে নেব না।’ এই এক ডায়লগেই কত প্রেমে বাধা এসেছে, কত বিয়ের মণ্ডপ থমকে গেছে, তার হিসেব নেই। প্রেমিকের বেতন কত, বাড়ি কোথায়, ব্যাংক ব্যালান্স ইত্যাদি নিয়ে বিস্তর জেরা চলত একেবারে সিআইডি স্টাইলে! প্রয়োজনে খালি চেকে সই, ব্ল্যাকমেল, এমনকি অপহরণ—প্রেম ঠেকাতে যা যা করা দরকার, সবই করেছেন তিনি সিনেমায়!

কিন্তু এবারের ভ্যালেন্টাইনসে তিনি নাকি আত্মসমালোচনায় মগ্ন। স্বীকার করেছেন, বহু প্রেমের গল্পে তিনিই ছিলেন ‘দ্য ভিলেন’। অনেক সম্পর্কের ইতি টেনেছেন। আর হ্যাঁ, সেটা নাকি একটু বাড়াবাড়িই হয়ে গেছে! তবে এখানেই টুইস্ট। তিনি ঘোষণা করেছেন—আজ রাতটা প্রেমের জন্য সম্পূর্ণ নিরাপদ। কোনও গুন্ডা নেই, কোনও ষড়যন্ত্র নেই, কোনও কড়া অভিভাবকের হুমকি নেই। প্রেমিক-প্রেমিকারা নিশ্চিন্তে ডিনার, লং ড্রাইভ, কিংবা পার্কের বেঞ্চ যেখানে খুশি সময় কাটাতে পারেন।

আসলে এ এক মজার আত্মস্বীকারোক্তি—দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্যবার প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ানো অভিনেতার পক্ষ থেকেই ভালোবাসার প্রতি স্যালুট। খলনায়কও যে মাঝে মাঝে নরম হতে পারেন, সেটাই বুঝিয়ে দিল এই ভ্যালেন্টাইন স্পেশাল বার্তা।

Related articles

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...