Monday, April 6, 2026

হলিউডকে টেক্কা দিয়ে সেরা ‘বুং’, মণিপুরি ছবির সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হল আরও একটি নতুন অধ্যায়। ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত, মণিপুরী আবেগঘন নাটক “বুং” পেল বাফটা ২০২৬ পুরষ্কার।হলিউডকে পিছনে ফেলে জয়জয়কার ভারতীয় ছবির। আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার জয় ফারহান আখতারের এই সাফল্য অর্জনের পরেই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, আমি খুবই আনন্দিত  মণিপুরী ছবি ‘বুং’ ২০২৬ সালের বাফটা পুরষ্কারে ইতিহাস রচনা করেছে। সমস্ত প্রতিকূলতার পরেও, এই ছবিটি সেরা শিশু ও পারিবারিক চলচ্চিত্রের খেতাব অর্জন করেছে, এই মর্যাদাপূর্ণ বিভাগে জয়ী হয়ে প্রথম ভারতীয় প্রযোজনা হয়ে উঠেছে। ‘বুং’-এর সমস্ত অভিনেতা এবং কলাকুশলীদের আমার আন্তরিক অভিনন্দন! আপনি পুরো জাতিকে গর্বিত করেছেন।

আন্তর্জাতিক মঞ্চে বেস্ট চিলড্রেনস অ্যান্ড ফ্যামিলি ফিল্ম’ বিভাগে সেরার মুকুট ‘বুং’য়ের মাথায়। মণিপুরের উপত্যকার এক ছোট্ট ছেলে ‘বুং’-এর সারল্য আর ভালোবাসার গল্প এটি। নবাগত পরিচালক লক্ষ্মীপ্রিয়া দেবী পরিচালিত ‘বুং’ ছবিটি বিশ্বজুড়ে সমালোচকদের প্রশংসা কুড়ানোর পর এবার বাফটার ট্রফিও ছিনিয়ে আনল। লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হল-এ রবিবার রাতের অনুষ্ঠানে ঘোষণা করা হয় ‘সেরা শিশু ও পারিবারিক ছবি’ বিভাগে জয়ীর নাম।

আরও পড়ুন – জামিন হল না সন্দীপসহ আরজি কর ‘আর্থিক বেনিয়ম’ মামলায় ৫ অভিযুক্তের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...