Monday, April 6, 2026

তামিলনাড়ুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: বাদ পড়লো কত!

Date:

Share post:

আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই তামিলনাড়ুতে (Tamil Nadu final voter list) প্রকাশ করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাতে প্রকাশ হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। বাংলার আগেই মোদি রাজ্য গুজরাটে ১৭ তারিখ প্রকাশ করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআরের বলি হয়েছে বাংলা ছাড়াও খোদ প্রধানমন্ত্রীর রাজ্যের বাসিন্দারাও। হয়রানির শিকার হতে হয়েছে গুণীজন থেকে সাধারণ মানুষ সবাইকে। এই নিয়ে বারবার প্রতিবাদে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সোমবার তামিলনাড়ুতে প্রকাশ করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা।

সোমবার চেন্নাইতে তামিলনাড়ুর মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) অর্চনা পট্টনায়ক জানান, চূড়ান্ত ভোটার তালিকা থেকে  ৯৭ লক্ষ ৩৭ হাজার নাম বাদ গিয়েছে। পাশাপাশি নতুন ৭ কোটি ৪০ লক্ষ ভোটারের নাম যোগ করা হয়েছে। সংশোধনের পর রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৬০ লক্ষ। এর মধ্যে পুরুষ ভোটার ২ কোটি ৭০ লক্ষ, মহিলা ভোটার ২ কোটি ৮০ লক্ষ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭,৬১৭ জন। আরও পড়ুন: কেরালায় ভাঙল পুরসভার বাড়ির চাঙড়, মৃত ৩

গত ১৯ ডিসেম্বর তামিলনাড়ুতে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। ওই তালিকায় নাম ছিল ৫ কোটি ৪৩ লক্ষ ৭৬ হাজার ৭৫৬ জন ভোটারের। ১৯ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত নথি যাচাইয়ের কাজ হয়েছে। এই সময়ে যোগ হয়েছে ২৭ কোটি ৫৩ লক্ষ ভোটারের নাম।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...