Monday, April 6, 2026

অবসর ভেঙে ফিরছেন কোর্টে? বড় আপডেট দিলেন সেরেনার কোচ

Date:

Share post:

অবসর ভেঙে আবারও টেনিস কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস (Serena Williams)?। দীর্ঘ বিরতির পর আবার প্রতিযোগিতামূলক টেনিসে ফিরতে পারেন মার্কিন টেনিস তারকা। এমনই ইঙ্গিত দিয়েছেন তাঁর প্রাক্তন কোচ (Coach) রিক ম্যাকি (Rick McKee)। তাঁর দাবি, সেরিনা ইতিমধ্যেই কোর্টে (Court) ফেরার প্রস্তুতি শুরু করেছেন।

ম্যাকি জানিয়েছেন, ৪৪ বছর বয়সে এসেও সেরিনা নিয়মিত অনুশীলন করছেন। দক্ষিণ ফ্লরিডায় (South Florida) কয়েকজন তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়ের সঙ্গে ট্রেনিং (Tranning) করছেন তিনি। এমনকি বন্ধু অ্যালিসিয়া পার্কের (Alicia Park) সঙ্গে ম্যাচ অনুশীলনও চলছে। এসব দেখে ম্যাকির দৃঢ় বিশ্বাস—সময় এলেই সেরিনাকে আবার পেশাদার টেনিসে দেখা যাবে।

যদিও এই বিষয়ে সেরেনা নিজে এখনও মুখ খোলেননি। অতীতে তিনি একাধিকবার বলেছেন, আবার কোর্টে ফেরা নিয়ে নিশ্চিত নন তিনি। তবু গত বছর টেনিসের ডোপ-পরীক্ষার তালিকায় নিজের নাম নথিভুক্ত করানোয় নতুন করে জল্পনা বেড়েছে। ম্যাকির মতে, সেরিনা যদি ফেরেন, তাতে শুধু ডাবলস খেলবে বলে মনে হয় না, পুরোদস্তুর প্রতিযোগিতামূলক মানসিকতা নিয়েই ফিরবেন। কারণ, নিজের সেরা খেলাটা দিতে পারবেন না মনে করলে তিনি কোর্টে নামবেনই না।

২০১৭ সালে শেষবার গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam) জিতেছিলেন সেরেনা। ২০২২ সালের ইউএস ওপেন ছিল তাঁর শেষ পেশাদার টুর্নামেন্ট (Tournament)। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি অবসরের সিদ্ধান্ত নেন। বিয়ের পর থেকে গত কয়েক বছরে তাঁর খেলা অনিয়মিত হয়ে পড়ে। তবু অন্তঃসত্ত্বা অবস্থাতেও গ্র্যান্ড স্ল্যাম খেলেছেন—এটাই তাঁর মানসিক জোরের বড় উদাহরণ।

২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক সেরেনা। ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতলে স্টেফি গ্রাফকে ছুঁয়ে ফেলতে পারবেন সেরেনা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...