Monday, April 6, 2026

আন্দামানে দুর্ঘটনা, সমুদ্রে ক্র্যাশ ল্যান্ডিং ৭ সওয়ারি-সহ পবনহংসের!

Date:

Share post:

ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুল্যান্স দুর্ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যেই এবার আন্দামানে (Anadaman) ক্র্যাশ ল্যান্ডিং করল হেলিকপ্টার পবনহংস (Helicopter crash landing)। মঙ্গলবার সকালে উড়ানের কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে ভেঙে পড়ে কপ্টারটি। দুর্ঘটনার মুহূর্তে পাইলট,ক্রু-মেম্বারসহ ৭ জন সদস্য ছিলেন চপারে। সকলেই নিরাপদে আছেন। যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান।

এদিন পোর্টব্লেয়ার থেকে মায়াবন্দরের উদ্দেশে উড়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই পাইলট যান্ত্রিক সমস্যার কথা টের পান। এরপর সকাল সাড়ে নটা নাগাদ তিনি সমুদ্রে ক্র্যাশ ল্যান্ডিং করানোর সিদ্ধান্ত নেন।বিমান পরিচালন কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানানো হয়। ক্র্যাশ ল্যান্ডিংয়ের পরই ঘটনাস্থলে উপস্থিত হয়।কপ্টারের ভিতরে ছিলেন পাঁচ যাত্রী, এক জন পাইলট এবং এক জন সহকারী পাইলট। উদ্ধারকারী দল সকলকে নিরাপদে বাইরে নিয়ে আসেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় তবে সৌভাগ্যবশত কেউই গুরুতর আহত হননি বলে জানা গেছে। প্রাথমিক চিকিৎসার জন্য ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...