Monday, April 6, 2026

হুমকি মেলে কলকাতা নগর দায়রা-সহ রাজ্যের একাধিক জেলা আদালতে বোমাতঙ্ক

Date:

Share post:

কলকাতাসহ (Kolkata) রাজ্যের একাধিক জেলার আদালতে বোমাতঙ্ক! মঙ্গলবার সকাল থেকেই কলকাতা, বহরমপুর ও আসানসোলের একাধিক আদালতে দফায় দফায় ই-মেল (e-mail) মারফত হুমকি বার্তা পাঠানো হয়। যদিও এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি তবে তদন্ত চালাচ্ছে পুলিশ।

মঙ্গলবার সকালে একটি হুমকি ইমেল-এ দাবি করা হয়, কলকাতার সিটি সিভিল কোর্টে (City Civil Court) বোমা রাখা হয়েছে। এই ইমেল পাওয়ার পরেই গোটা বিল্ডিং খালি করে দেওয়া হয়। এর পরে স্নিফার ডগ এনে বিল্ডিংয়টিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে, এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। আরও পড়ুন: বেহালার রাস্তায় বোমা উদ্ধার, তদন্তে সরশুনা থানার পুলিশ 

অন্যদিকে, বোমাতঙ্ক ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোল আদালতেও (Asansol Court)। পুলিশ জানিয়েছে, বোমা রাখা আছে বলে মঙ্গলবার সকালে জেলা জজের কাছে একটা ই-মেল আসে। তারপরেই জেলা ও দায়রা জজ আদালত খালি করে দেওয়া হয়। এখানেও স্নিফার ডগ এনে তল্লাশি চালানো হলেও সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি।

এছাড়াও, বহরমপুর ও চুঁচুড়াতেও একইভাবে ছড়িয়েছে বোমাতঙ্ক। এদিন সকালে প্রধান বিচারপতির কাছে এইরকম হুমকি মেল আসে। তারপরেই পুলিশ গিয়ে তল্লাশি শুরু করে। তবে এখনও উদ্ধার হয়নি সন্দেহজনক কিছু। তবে একই দিনে একাধিক জায়গাতে বোমাতঙ্কে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...