Tuesday, March 17, 2026

সারদা-নারদা থেকে সাম্প্রদায়িক উস্কানি! শুভেন্দুর কুকীর্তি নিয়ে ‘চার্জশিট’ প্রকাশ তৃণমূলের

Date:

Share post:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শানাতে এবার সরাসরি ‘চার্জশিট’ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সারদা-নারদা মামলা থেকে বাঁচতে দলবদল থেকে শুরু করে সাম্প্রদায়িক উস্কানি! শুভেন্দুর রাজনৈতিক কেরিয়ারের একাধিক অধ্যায়কে অত্যন্ত কড়া ভাষায় বিঁধেছে ঘাসফুল শিবির। শাসক দলের সাফ কথা, যে হাত তাঁকে খাইয়ে-পরিয়ে বড় করেছে, আজ সেই হাতকেই কামড়াচ্ছেন মেদিনীপুরের এই নেতা।

তৃণমূলের পক্ষ থেকে প্রকাশিত এই তালিকায় ১৯ ডিসেম্বর ২০২০-এর কথা উল্লেখ করে দাবি করা হয়েছে, সিবিআই এবং ইডির তদন্তের হাত থেকে বাঁচতেই বিজেপিতে আশ্রয় নিয়েছিলেন শুভেন্দু। এখানেই শেষ নয়, গত বছর ২১ ফেব্রুয়ারি একজন শিখ পুলিশ আধিকারিককে ‘খলিস্তানি’ বলে অপমান করার যে অভিযোগ উঠেছিল, তাকেও এই দীর্ঘ তালিকায় অন্যতম প্রধান ‘অপরাধ’ হিসেবে তুলে ধরা হয়েছে। তৃণমূলের দাবি, বাংলার গণতান্ত্রিক কাঠামোর মূলে কুঠারাঘাত করাই শুভেন্দুর একমাত্র লক্ষ্য।

শাসক শিবিরের আরও অভিযোগ, ২০২৫ সালের মার্চ মাসে প্রকাশ্যেই মুসলিম বিধায়কদের বিধানসভা থেকে ছুড়ে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন বিরোধী দলনেতা। এমনকি সাধারণ মানুষকে ‘রোহিঙ্গা’ বলে দাগিয়ে দেওয়া কিংবা ধর্মীয় উস্কানি দিয়ে সামাজিক ঐক্য নষ্ট করার মতো একাধিক মারাত্মক অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হয়েছে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি ময়নায় পুলিশ কর্মীদের জাতি তুলে গালিগালাজ করার বিষয়টিকেও অত্যন্ত গুরুত্ব সহকারে এই চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তৃণমূল নেতৃত্ব সরাসরি শুভেন্দু অধিকারীকে ‘বিষধর সাপ’ এবং ‘হাত-কাটা বেইমান’ হিসেবে অভিহিত করে জানিয়েছে, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে তিনি উঠেপড়ে লেগেছেন। বিজেপি তাঁর এই আচরণের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করায় সাধারণ মানুষকেই ভোটবাক্সে এর ‘অ্যান্টিডোট’ বা দাওয়াই দেওয়ার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন- জুতো দেখিয়ে ‘চোর’ স্লোগান! BLO-দের বিক্ষোভের মুখে দলবদলু বিরোধী দলনেতা

_

_

_

_

_

_

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...