Tuesday, February 24, 2026

বাংলার নির্ধারিত সময়ে SIR শেষ করতে প্রয়োজনে ভিনরাজ্যের বিচারক নিয়োগ, নির্দেশ সুপ্রিম কোর্টের!

Date:

Share post:

এসআইআর (SIR) নিয়ে মঙ্গলবারের সকালে জরুরি ভিত্তিতে সুপ্রিম শুনানি (Supreme Court hearing)। সময় মতো কাজ শেষ করতে হলে ভিন রাজ্যের বিচারকদের নিয়োগ করার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি ২৮ ফেব্রুয়ারির মধ্যেই যে তালিকা প্রকাশ করতে হবে, কোন সময়সীমা বাড়ানো হবে না সে কথাও আরও একবার মনে করিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, হাইকোর্টের প্রধান বিচারপতির তরফে একটি স্ট্যাটাস রিপোর্ট (Status report given by Calcutta High Court) আসার পরই মামলা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। কলকাতা হাইকোর্টের রিপোর্টে বলা হয়েছে, প্রায় ৮০ লক্ষ ভেরিফিকেশনের কাজ বাকি রয়েছে। প্রতি দিন ২৫০টি করে নিষ্পত্তি করলেও, প্রায় ৮০ দিন সময় লাগবে। সে ক্ষেত্রে চূড়ান্ত তালিকা প্রকাশের সময় থেকে শুরু করে নির্বাচন প্রক্রিয়া পর্যন্ত ব্যাহত হতে পারে। এরপরই তড়িঘড়ি শুনানি করার সিদ্ধান্ত নেয় প্রধান বিচারপতি সূর্যকান্ত (CJI Surya Kant), বিচারপতি জয়মাল্য বাগচী(Joymalya Bagchi) এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির (VM Pancholi) বেঞ্চ। এদিনের সব থেকে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হল, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে আগামী ২৮ তারিখের মধ্যে ভোটার তালিকা প্রকাশ করতেই হবে। সেক্ষেত্রে প্রয়োজনে ভিন রাজ্য থেকে বিচারক নিয়োগ করা যেতে পারে। তবে সে সিদ্ধান্ত সম্পূর্ণভাবেই কলকাতা হাইকোর্টের উপর ছেড়েছেন প্রধান বিচারপতি।

হাতে আর মাত্র চার দিন, তারপরই এস আই আর পরবর্তী ভোটার তালিকা প্রকাশ করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে প্রতিদিন আড়াইশোটা করে শুনানি হলেও SIR সংক্রান্ত ভেরিফিকেশনের কাজ শেষ করতে আড়াই মাসের বেশি সময় লাগবে। পুরো পরিস্থিতি বিবেচনা করে শীর্ষ আদালত জানায়, প্রয়োজনে অবসরপ্রাপ্ত বিচারকদের এই কাজে নিয়োগ করা যেতে পারে। তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিভিল জজরাও এই কাজ করতে পারেন। এতেও যদি পর্যাপ্ত লোক না মনে হয় তাহলে প্রয়োজনে ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে বিচারকদের নেওয়া যাবে। ওই দুই রাজ্যের হাই কোর্টের প্রধান বিচারপতিকে এই বিষয়ে সাহায্য করতে অনুরোধ করব, মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের। এই প্রস্তাবের প্রেক্ষিতে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) সওয়াল করেন, অন্য রাজ্য থেকে বিচারক এলে ভাষা সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে। প্রধান বিচারপতি বলেন, “এই অবস্থায় আমাদের কিছু করার নেই। ইতিহাস বলছে এক সময় ওই রাজ্যগুলি একই প্রশাসনিক কাঠামোর অংশ ছিল। তাই স্থানীয় উপভাষা বা ভাষার ধরণ থেকে কিছুটা বুঝতে পারবেন।”

মঙ্গলের শুনানিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জানিয়েছেন, “প্রায় ৮০ লক্ষ লজিক্যাল ডিসক্রেপেন্সি এবং আনম্যাপড তালিকা রয়েছে। এর মধ্যে জেলা বিচারক এবং অতিরিক্ত জেলা বিচারক পদমর্যাদার ২৫০ জন বিচার বিভাগীয় অফিসারকে প্রায় ৫০ লক্ষ দাবি যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই কাজে হাই কোর্টের প্রধান বিচারপতি তিন বছর বা তা বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন সিভিল জজ (সিনিয়র ও জুনিয়র ডিভিশন) পদমর্যাদার অফিসারদেরও অন্তর্ভুক্ত করতে পারবেন।”কমিশনের আইনজীবী সওয়াল করেন, অতিরিক্ত তালিকা প্রকাশের কোনও সময়সীমা নেই। কমিশনের আইনজীবীর মন্তব্যের প্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “পরে যে সব তালিকা প্রকাশিত হবে সেগুলিকে ২৮ তারিখের তালিকা হিসাবেই ধরা হবে।” এদিন প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, যাচাই প্রক্রিয়া হবে নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী। ১৪ ফেব্রুয়ারির আগে জমা পড়া নথিই গ্রহণ করা হবে। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কোনও আবেদন এলে তা সহানুভূতির সঙ্গে এবং জরুরি ভিত্তিতে বিবেচনা করার জন্য ওড়িশা (Odisha High Court) এবং ঝাড়খণ্ডের হাইকোর্টের (Jharkhand High Court) প্রধান বিচারপতিদের অনুরোধ করেছেন সূর্যকান্ত।

 

spot_img

Related articles

T20 WC: শ্রীলঙ্কার নতুন শর্ত, জটিল অঙ্কে ইডেনে সেমিফাইনাল ম্যাচ

জটিলতার আবর্তে ইডেনে(Eden) টি২০ বিশ্বকাপের(T20 World cup) সেমিফাইনাল। সূচি অনুসারে শর্তসাপেক্ষে ইডেনে বিশ্বকাপের একটি সেমিফাইনাল দিয়েছিল আইসিসি(ICC)। কিন্তু...

বেহালার রাস্তায় বোমা উদ্ধার, তদন্তে সরশুনা থানার পুলিশ 

রাতের অন্ধকারে রাস্তায় বোমা (Bomb in Behala) ফেলে গেল কে, সোমবার রাতে বেহালার ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয়...

মস্কোয় অন্যতম রেলওয়ে কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ পুলিশ আধিকারিক

জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল মস্কো (Explotion in Moscow)। মঙ্গলবার ভোরে এই বিস্ফোরণে এক পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে বলে...

যোগীরাজ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ শিশু-সহ মৃত ৬

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরাটে একটা বাড়িতে আগুন লেগে পাঁচ শিশু-সহ ছয় জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে মিরাটের লিসারি...