Thursday, April 9, 2026

চিপকে স্বস্তির জয়, ইডেনেই ‘কোয়ার্টার ফাইনাল’ সূর্যদের

Date:

Share post:

টি-টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) সেমিফাইনালের আশা জিইয়ে রাখল ভারত(India)। বৃহস্পতিবার চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ রানে জয় পেলে ভারত(India) ।

এই ম্যাচ টিম ইন্ডিয়ার কাছে ছিল কার্যত ডু ওর ডাই।। টসে জিতে প্রথমে ব্যাট করা সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। ভারতীয় দলের দুটি পরিবর্তন হয়। অক্ষর প্যাটেল দলে আসেন সুন্দরের পরিবর্তে। অন্যদিকে রিঙ্কু সিংকে বসিয়ে দলে নেওয়া হয় সঞ্জু স্যামসনকে।

এই ম্যাচে ওপেনিং কম্বিনেশনও বদল হল অভিষেক শর্মা সঙ্গী হলেন সঞ্জু ।শুরুটা একেবারে হতাশজনক হল না। ওপেনিং জুটিতে উঠল ৪৮ রান। যথারীতি এই ম্যাচেও বড় রান করতে ব্যর্থ হলেন সঞ্জু(২৪)।

ফর্মে ফিরলেন অভিষেক শর্মা, ঝকঝকে অর্ধ শতরান করলেন।অভিষেক শর্মা ৫৫ , ঈশান কিষান ৩৮, সূর্য কুমার ৩৩ , হার্দিক পান্ডিয়া ৫০, তিলক বার্মা ৪৪ রান করেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৬ রান তোলে ভারত।

ধারে ভারে জিম্বাবোয়ের বিরুদ্ধে অনেকটাই এগিয়ে ভারত ।তারপর স্কোরবোর্ডে বড় রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলে সূর্য কুমারের দল। কিন্তু ভারতের বোলিং এই ম্যাচেও আশানুরূপ পারফরম্যান্স করতে ব্যর্থ।

বুমরাহ পান্ডিয়াদের শাসন করলেন বেনেট। অপরাজিত ৯৭ রান করলেন। চিপকের উইকেটে ভারতীয় স্পিনাররা জাদু দেখাতে ব্যর্থ । শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রানে থামল জিম্বাবোয়ের ইনিংস।

ভারতীয় বোলারদের মধ্যে অর্শদীপ সিং তিনটি উইকেট নেন। দুবে সবচেয়ে খারাপ বোলিং করলেন , দু ওভারে দিলেন ৪৬ রান। দু ম্যাচে দুই পয়েন্ট নিয়ে তিন নম্বরে ভারত। ওয়েস্ট ইন্ডিজ রান রেটে এগিয়ে দু নম্বরে আছে।

আগামী রবিবার ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুপার আটের শেষ ম্যাচে নামবে ভারত। ভারতীয় বোলারদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। এই ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল।

 

Related articles

বৃষ্টি দিয়ে শুরু বৃহস্পতির সকাল, দিনভর দুর্যোগের পূর্বাভাস 

লক্ষ্মীবারের সকালে মেঘলা আকাশে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর। গত কয়েকদিন ধরেই রাজ্যে কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা...

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...