Wednesday, March 25, 2026

স্বামীর মৃত্যুর সুযোগ নিয়ে ধর্ষণ! ‘বিজেপি পার্টি অফিসে ধর্ষণে’র ঘটনায় সরব তৃণমূল

Date:

Share post:

বিজেপি রাজ্যে নারী সম্মানের তলানিতে থাকা অবস্থা কারো অজানা নয়। বাংলাতে কিছু আসন জিততে বঙ্গ বিজেপির নেতারা সেই নারী নির্যাতন আর ধর্ষণের সুযোগ সন্ধান করে বেড়াচ্ছে। নদিয়ার শান্তিপুরে (Santipur) বিধবা এক মহিলার ধর্ষণের (rape) ঘটনায় বিজেপি কর্মীদের চরিত্র তুলে ধরল বাংলার শাসকদল তৃণমূল। পার্টি অফিসে ডেকে ধর্ষণের অভিযোগে তৃণমূল সোশ্যাল মিডিয়া সেল ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) প্রশ্ন তোলেন, এরপরেও ১৭৭ আসনের ডাক দেওয়া বিজেপি সেই পরিমাণ আসন জিতলে কী অবস্থা হবে এই রাজ্যের?

নদিয়ার শান্তিপুরের বাসিন্দা এক মহিলা শান্তিপুর থানায় অভিযোগ জানান, তাঁর স্বামীর মৃত্যুর পরে মৃত্যুর যাবতীয় প্রমাণপত্র পেতে ডাকা হয় তাঁকে। সেখানেই বিজেপির তিন নেতা প্রথমে তাঁকে পিছন থেকে জাপটে ধরে। সেখানেই তাঁর উপর বলপ্রয়োগ করে ধর্ষণ করা হয়। তিনি প্রবল অসুস্থ বোধ করে কোনওমতে পালিয়ে আসেন।

পাশাপাশি তাঁদের হুমকি দেওয়া হয়, যদি এই ঘটনা কাউকে তিনি জানান, তবে তিনি তাঁর মৃত স্বামীর কোনও নথিই পাবেন না। সম্পত্তি থেকেও বঞ্চিত হবেন। বর্তমানে ওই নির্যাতিতা কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি। তিনি শান্তিপুর থানায় (Santipur police station) অভিযোগও দায়ের করেন।

এরপরই সরব তৃণমূল। দেবাংশু অভিযোগ করেন, নদিয়ার শান্তিপুরে এক মহিলাকে নিজেদের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে মারধর এবং ধর্ষণের ভয়ংকর অভিযোগ উঠেছে জেলা বিজেপির এক সহ-সভাপতির বিরুদ্ধে। সেই মহিলা শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। এখনই বিজেপির পার্টি অফিসগুলো (BJP party office) উত্তরপ্রদেশ মডেল ফলো করা শুরু করেছে? ৭৭ আসন পেয়েই যাদের এই দুঃসাহস, তারা ১৭৭ করার ডাক দিচ্ছে..!! পরিণতি অনুমেয়!

আরও পড়ুন : বিজেপির প্রচারের দায়িত্বে ‘গণশক্তি’! প্রথমপাতার ছবি দিয়ে তীব্র খোঁচা কুণালের

যদিও এরকম কোনও ঘটনা জানা নেই বলে দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি জানান, পুলিশে অভিযোগ দায়ের করে ঘটনায় যথাযথ তদন্ত হওয়া দরকার। দলীয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠলে দল খোঁজ নেবে।

Related articles

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...

মেরঠ কাণ্ডের স্মৃতি উসকে ভদ্রেশ্বরে নীল ড্রামে যুবকের দেহ

হুগলির (Hooghly) ভদ্রেশ্বরে (Bhadreshwar) বুধবার (Wednesday) সকালে নীল ড্রাম থেকে এক যুবকের গলা কাটা ও ঝলসানো দেহ উদ্ধার...