Thursday, March 26, 2026

একযোগে ৯ রাজ্যের রাজ্যপাল বদল! পদত্যাগের পর কী বললেন বোস

Date:

Share post:

দেশজুড়ে রাজ্যপাল বদল। শুধুমাত্র ভোটমুখী বাংলাই নয় তালিমনাড়ু, হিমাচল প্রদেশ, লাদাখ-সহ মোট ৯ রাজ্যে রাজ্যপাল (Governor) বদল। বাংলার সদ্য প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) পদত্যাগ করার পর ভোটমুখী পশ্চিমবঙ্গের রাজ্যপাল হলেন আরএন রবি। তিনি ছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল। একনজরে দেখে নেওয়া যায় কোন কোন রাজ্যের রাজ্যপাল বদল হলেন-

* দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনাকে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে।
* তারানজিৎ সিং সান্ধুকে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে।
* হিমাচল প্রদেশের রাজ্যপাল শিব প্রতাপ শুক্লাকে তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে।
* তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেব বর্মাকে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে।
* নন্দ কিশোর যাদবকে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে।
* লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ আতা হাসনাইনকে বিহারের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে।
* তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবিকে (R N Ravi) পশ্চিমবঙ্গের রাজ্যপাল (West Bengal Governor) হিসেবে নিযুক্ত করা হয়েছে।
* কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারকে তামিলনাড়ুর রাজ্যপালের দায়িত্ব পালন করতে হবে।
* লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তকে হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে।

বাংলার দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা ভোট। তার আগে চাপের মুখে তাঁকে ইস্তফা দিতে বাধ্য করা হয়নি তো সিভি আনন্দ বোসকে? প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসাবে আর এন রবির নিয়োগেও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এমন একতরফা সিদ্ধান্ত সংবিধানের মূল ভাবনা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলেও তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন আনন্দ বোসের হঠাৎ ইস্তফায় স্তম্ভিত! কেন্দ্রের একতরফা সিদ্ধান্তে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

পদত্যাগের পর এক সংবাদ সংস্থাকে বোস জানিয়েছেন,”পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে সাড়ে তিন বছর দায়িত্ব পালন আমার জন্য যথেষ্ট।’ কিন্তু কী কারণে এই সিন্ধান্ত? খোলসা করেননি প্রাক্তন এই আমলা। আর তাতেই বে‌ড়েছে জল্পনা।

Related articles

যাদবপুরের ক্যাম্পাসে অনুমতি ছাড়াই দুটি রামপুজো এবিভিপি-র, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরে রামনবমী পালন

সম্প্রীতির বাংলায় রামের (Ram Navami campus controversy) নামে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে...

বালিতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব তৃণমূল নেতা কৈলাশ

বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করায় বালিতে আক্রান্ত হতে হল রণবীর দোলুই (Ranbir Dolui) নামে ঘাসফুলের এক কর্মীকে।...

তলোয়ার নিয়ে রামনবমীর মিছিল! তুমুল উত্তেজনা নিউ টাউনে

নিউ টাউনে রামনবমীর (Ramnabami New Town) মিছিল ঘিরে উত্তেজনা তুঙ্গে। বৃহস্পতিবার অস্ত্র নিয়ে আসার অভিযোগে সেই শোভাযাত্রা আটকে...

বৃষ্টি বিরতিতে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, চৈত্রে ঊর্ধ্বমুখী উষ্ণতা!

মার্চ মাসের শুরু থেকে দফায় দফায় ঝড় বৃষ্টির (rain and thunderstorm) দুর্যোগে দক্ষিণবঙ্গের তাপমাত্রা (South Bengal temperature) পরিবর্তনের...