Saturday, March 28, 2026

দূষণমুক্ত বাংলার লক্ষ্যে বড় পদক্ষেপ, জেলায় জেলায় বাতাসের হাল মাপবে পর্ষদ 

Date:

Share post:

শহর তো বটেই, এ বার জেলা শহরগুলির বাতাসের হালহকিকত বুঝতে কোমর বেঁধে নামছে রাজ্য। আগামী তিন বছরে জেলাগুলিতে মোট ৮৩টি বায়ুর গুণমান পর্যবেক্ষণ কেন্দ্র (এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন) গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। ধাপে ধাপে এই কর্মসূচি বাস্তবায়িত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পর্ষদ সূত্রে খবর, চলতি বছরের জুলাই মাস থেকে শুরু হয়ে ২০২৯ সালের জুন মাস পর্যন্ত চলবে এই কর্মযজ্ঞ।

রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে জেলা শহরগুলিতে দ্রুত নগরায়ণ হচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা এবং ছোট-বড় শিল্প সংক্রান্ত কার্যকলাপ। ফলে অনেক ক্ষেত্রেই এই সব এলাকায় বায়ুদূষণের প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। কিন্তু পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় জেলাস্তরের দূষণের সঠিক ছবিটা সব সময় প্রশাসনের হাতে পৌঁছয় না। সেই খামতি পূরণ করতেই এ বার জেলা শহরগুলিতে নজরদারি ব্যবস্থা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

প্রশাসনের এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্বীকৃত পরীক্ষাগার বায়ুর নমুনা সংগ্রহ ও বিশ্লেষণের কাজ করবে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং জাতীয় স্তরে অনুমোদিত ল্যাবরেটরিগুলিকেই এই গুরুদায়িত্ব দেওয়া হচ্ছে। এই সব কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজ্যের বিভিন্ন অঞ্চলের বাতাসের গুণমান সম্পর্কে বিস্তারিত রিপোর্ট তৈরি করা সম্ভব হবে, যার ওপর ভিত্তি করে আগামী দিনে দূষণ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ নিতে পারবে সরকার।

জানা গিয়েছে, এই পুরো প্রক্রিয়াটি জাতীয় পরিবেশগত বায়ু মানদণ্ড ২০০৯ এবং কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ২০১১ সালের নির্দেশিকা কঠোরভাবে মেনে পরিচালিত হবে। প্রস্তাবিত কেন্দ্রগুলিতে বাতাসের ভাসমান ধূলিকণা বা পিএম ১০ এবং পিএম ২.৫-এর পাশাপাশি সালফার ডাই-অক্সাইড, নাইট্রোজেন ডাই-অক্সাইড, সিসা, নিকেল, আর্সেনিক এবং বেনজো(এ) পাইরিনের মতো অত্যন্ত ক্ষতিকারক উপাদানগুলির মাত্রা পরীক্ষা করা হবে।

পরিবেশবিদদের মতে, বড় শহরের বাইরে জেলাস্তরের এই তথ্য সংগ্রহ অত্যন্ত জরুরি ছিল। এর ফলে রাজ্যের সামগ্রিক দূষণ নিয়ন্ত্রণ নীতি নির্ধারণে এক নতুন দিগন্ত খুলে যাবে। প্রশাসনিক মহলের আশা, পরিবেশ পর্যবেক্ষণ ব্যবস্থা শক্তিশালী করার এই বৃহত্তর পরিকল্পনা আগামী দিনে দূষণমুক্ত বাংলা গড়তে সহায়ক হবে।

আরও পড়ুন – বিজেপির অশ্বমেধের ঘোড়া বারবার বাংলায় থেমেছে, এবারও থামবে: ধর্নামঞ্চ থেকে সরব ঋতব্রত

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...