Monday, March 30, 2026

খেলা শেষ, বিজেপির বিসর্জন-যাত্রা শুরু: মথুরাপুরের জনজোয়ারের ভিডিও পোস্ট করে তোপ অভিষেকের

Date:

Share post:

“খেলা শেষ, বিজেপির বিসর্জন-যাত্রা শুরু।” আগের সপ্তাহে যে মাঠে সভা করে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই একই মাঠে রবিবার জনসমুদ্রের ভিডিও পোস্ট করে এই ভাষাতেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃমমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মথুরাপুরের এদিনের সভার জনসমুদ্রের ভিডিও পোস্ট করে এদিন এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, “কয়েক দিন আগে মথুরাপুরে একটি জনসভা করেছিলেন অমিত শাহ, যেখানে তিনি বেশ কিছু তথ্য পেশ করেছিলেন যার অধিকাংশ বিভ্রান্তিকর এবং অনেকগুলোই ডাহা মিথ্যা। আজ আমি মথুরাপুরে গিয়েছি সেই সত্যটা সবার সামনে তুলে ধরতে। আশ্চর্যের কিছু নেই যে, স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় উপস্থিত মানুষের চেয়ে খালি চেয়ারের সংখ্যাই বেশি ছিল। ওদের ‘পরিবর্তন যাত্রা’ গতি পাওয়ার আগেই ‘বিসর্জন যাত্রা’ শুরু হয়ে গিয়েছে। যারা নিজেদের ‘বিশ্বের বৃহত্তম দল’ বলে গর্ব করে, তাদের এই পতন সত্যিই দেখার মতো।”

কেন্দ্রীয় সংস্থা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির অপব্যবহারের অভিযোগ তুলে অভিষেক আরও লেখেন, “বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর প্রশ্নাতীত আনুগত্য ভোগ করে। কেন্দ্রীয় বাহিনী তাদের হাতের মুঠোয়। ‘গোদি মিডিয়া’ প্রতিটি মিথ্যাকে বিনা প্রশ্নে প্রচার করে চলেছে। বিচারবিভাগের একটি অনুগত অংশকেও তারা কাজে লাগাচ্ছে। আর এখন নির্বাচন কমিশন, রাজ্যপাল, এমনকি রাষ্ট্রপতির দফতরের মতো সাংবিধানিক প্রতিষ্ঠান ও কার্যালয়গুলোও তাদের দিকে ঝুঁকে রয়েছে। ওদের কাছে সব আছে। শুধু একটা জিনিসই নেই যা গণতন্ত্রে সবথেকে গুরুত্বপূর্ণ— মানুষের আস্থা ও সমর্থন। আর এটা এমন এক জিনিস যা কোনো ‘বাংলা-বিরোধী জমিদার’ জোর খাটিয়ে, ভয় দেখিয়ে, বুলডোজার চালিয়ে বা ভোটাধিকার কেড়ে নিয়ে আদায় করতে পারবে না। মথুরাপুরের আজকের এই ঐতিহাসিক জনসমাগম দিল্লির এই বাবুদের ঘুম কেড়ে নেওয়া উচিত। কারণ, এটা তো সিনেমার ট্রেলার মাত্র, আসল ছবি এখনও বাকি। দেওয়ালে দেওয়াল লিখন এখন স্পষ্ট। গুজরাট আর দিল্লিতে ফেরার জন্য আপনাদের ওয়ান-ওয়ে টিকিট তৈরি রাখুন। খেলা শেষ।”

আরও পড়ুন- দিল্লির জমিদারদের পিএইচডি কেবল কুৎসায়! বিজেপির বিরুদ্ধে তোপ জুন মালিয়ার

_

_

_

_

_

_

_

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...