Saturday, March 28, 2026

টস, পিচ নিয়ে ভাবছেন না সূর্য, মেগা ফাইনালে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

Date:

Share post:

রবিবার সুপার সানডে।  টি-২০ বিশ্বকাপের ফাইনালে (T20 World Cup Final )খেতাব জয়ে মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। এখনও পর্যন্ত কোনও দল পরপর বিশ্বকাপ জেতেনি। ঘরের মাঠে কোনও দলের বিশ্বকাপ জেতারও নজির নেই।প্রথম অধিনায়ক হিসেবে খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ সূর্যের সামনে।

ফাইনালে (T20 World Cup Final )যে চাপ থাকবে সেটা মানছেন সূর্যকুমার। প্রাক ম্যাচ সংবাদিক সম্মেলনে সূর্য বলেন,  “চাপ অবশ্যই থাকবে। এটা অস্বীকার করার কোনও জায়গা নেই। তবে চাপ না থাকলে মজাও নেই। আমরা বিষয়গুলো সহজ রাখতে চাই। যেভাবে এতদিন খেলেছি, সেই ধারাই বজায় রাখতে চাই। চাপ সামলানোর সবচেয়ে বড় উপায় হল শান্ত থাকা।”

চলতি বিশ্বকাপে লাল এবং কালো মাটির পিচে ভাল খেলেছে ভারতীয় দল। সেন্টার উইকেটে খেলা হবে যা ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে ফাইনালে হয়েছিল। মেগা ম্যাচের আগের দিন সূর্য বুঝিয়ে দিয়েছেন, প্রতিপক্ষ-পিচ অনুযায়ী যে প্রথম একাদশ তাঁদের ঠিক মনে হয়, সেই দলই বেছে নেওয়া হয়। ব্যক্তি তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। দলের স্বার্থই সব।

সূর্যের কথায়,  যে মাটির পিচ হোক না কেন। এই টুর্নামেন্টে আমরা লাল এবং কালো মাটির পিচে খেলেছি। দুই ধরনের পিচেই আমরা ভাল খেলেছি। তাই আমাদের পিচ নিয়ে কোনও সমস্যা নেই।’

একই সঙ্গে  সূর্যকুমার বলেন, ‘আমরা দুটোর জন্যই তৈরি। আমরা রান তাড়া করেও জিতেছি। আমরা প্রথমে ব্যাট করেও জিতেছি। নিউজিল্যান্ড ট্যাকটিক্যাল দল। ওরা প্ল্যানমাফিক খেলে। আমরা নিজেদের ক্রিকেটে ফোকাস করছি। ভাল ক্রিকেট খেলতে চাই।’

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ- অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, তিলক ভর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী/ কুলদীপ যাদব অথবা মহম্মদ সিরাজ।

Related articles

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় উঠল শশী-কাজলের নাম, শীর্ষণ্য এখনও ‘বিচারাধীন’!

মধ্যরাতে প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Second Supplementary List) রয়েছে তৃণমূল প্রার্থী শশী পাঁজা (Sashi Panja) ও কাজল শেখের...

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...