Wednesday, April 1, 2026

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: শেষ পর্যায়ে সই সংগ্রহ, শীঘ্রই পেশ

Date:

Share post:

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের জন্য ইমপিচমেন্ট প্রস্তাবের নোটিশ আনতে শেষ পর্যায়ে সই সংগ্রহ প্রক্রিয়া। এসআইআর (SIR) প্রক্রিয়ার মাধ্যমে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে যে অসংবিধানিক, স্বৈরাচারী এবং জালিয়াতি হয়েছে তার প্রতিবাদে পথে নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর লড়াইকে সংসদে কুর্নিশ জানিয়েছেন একাধিক বিরোধী দলের সাংসদ। বাজেট অধিবেশনের প্রথম পর্বে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রথম জ্ঞানেশের (Gyanesh Kumar, CEC) বিরুদ্ধে ইমপিচমেন্ট (impeachment) প্রস্তাব আনতে উদ্যোগী হয়। একে একে বিরোধী সাংসদরা ইমপিচমেন্ট প্রস্তাবে সমর্থন জানায়।

বিরোধী সূত্রের দাবি ইতিমধ্যেই ইন্ডিয়া ব্লকের (INDIA block) বেশিরভাগ সাংসদ নোটিসে সই করেছেন। লোকসভায় (Loksabha) ১৩০  জন ও রাজ্যসভায় (Rajyasabha) ৬০ জন সাংসদের সই সংগ্রহ হয়েছে, দাবি সংসদীয় সূত্রে। তৃণমূল কংগ্রেসের আনা ইমপিচমেন্ট প্রস্তাবে দলের দুই সাংসদ, লোকসভার ডেপুটি লিডার শতাব্দী রায় (Satabdi Roy) এবং রাজ্যসভার চিফ হুইপ নাদিমুল হক (Nadimul Haque) বিরোধী সাংসদদের সই সংগ্রহ করছেন।

আরও পড়ুন : ১০ বছরে সংসদ মুলতুবি হওয়ায় ৩,৩০০ কোটি ক্ষতি: স্পিকার-অনাস্থায় তথ্য পেশ সায়নীর

সূত্রের দাবি, সই সংগ্রহ প্রায় শেষ পর্যায়ে। এরপরই বৃহস্পতিবার লোকসভায় (Loksabha) ও শুক্রবার রাজ্যসভায় (Rajyasabha) ইমপিচমেন্ট প্রস্তাব জমা দেওয়া হতে পারে, জানা গিয়েছে তৃণমূল সূত্রে। সংসদীয় নিয়মানুসারে অপসারণের নোটিশ জমা দিতে হলে লোকসভায় কমপক্ষে ১০০ টি সই এবং রাজ্যসভায় ৫০ জন সাংসদের সমর্থন প্রয়োজন।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...