Thursday, April 2, 2026

মার্কিন তেলের ট্যাঙ্কারে আত্মঘাতী বোট হামলায় মৃত ভারতীয়

Date:

Share post:

ইরান-আমেরিকা (Iran-America War) যুদ্ধের জেরে নয়া উত্তেজনা। ইরানের সুইসাইড বোট হামলায় এবার মৃত্যু হল এক ভারতীয় নাবিকের। ইরাকের জলসীমা খোর আল জুবাইর বন্দর সংলগ্ন এলাকায় থাকা মার্কিন মালিকাধীন তেলের জাহাজকে লক্ষ করে চালানো হয়। ‘সেফ সি বিষ্ণু’ (Safe Sea Vishnu) এবং ‘জেফাইরোস’ নামক ওই জাহাজ দু’টি অপরিশোধিত তেলবাহী জাহাজ। ঘটনার জেরে দাউদাউ করে জ্বলে ওঠে জাহাজটি। এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। বাকি ২৭ জন নাবিককে উদ্ধার করা হয়েছে।

এই হামলায় আন্ডারওয়াটার ড্রোন ব্যবহার করেছে ইরান। সূত্রের খবর, বিস্ফোরক বোঝাই ছোট নৌকার মাধ্যমে অয়েল ট্যাঙ্কারগুলিতে হামলা চালানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি শক্তিশালী বিস্ফোরণের পরে দাউদাউ করে আগুন ধরে যায় ট্যাঙ্কার দু’টিতে। তার থেকে তেল ছড়িয়ে পড়ে সমুদ্রেও। কালো ধোঁয়ার কুন্ডলীতে ঢেকে যায় আকাশ। আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে কাশীপুর–সাঁতরাগাছি নতুন বাসরুট চালু, স্বস্তিতে যাত্রীরা

এছাড়াও, ১ এবং ২ মার্চ, ওমান উপকূলে দু’টি বাণিজ্যিক জাহাজ MV MKD Vyom এবং MV Skylight-এ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলায় তিন ভারতীয় নিহত হন।

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...