Saturday, March 14, 2026

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

Date:

Share post:

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of Hormuz) যে জাহাজগুলির আটকে থাকার কথা জানানো হয়েছিল, তার মধ্যে তিনটি রওনা দেওয়ার খবর পাওয়া গিয়েছে। দিল্লিতে ইরানের (Iran) রাষ্ট্রদূত যে বার্তা দিয়েছিলেন, কয়েক ঘণ্টা পরে মিলল তারই প্রতিফলন।

হরমুজ প্রণালী দিয়ে রাশিয়া, চিন, বাংলাদেশের পরে জ্বালানিবাহী জাহাজ নিয়ে ভারতের জাহাজকেও ছাড় দিল ইরান। ইতিমধ্যেই ভারতের কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের (Ministry of Shipping) তরফে জানানো হয়েছে হরমুজের পশ্চিমে ২৪টি ভারতের জাহাজ জ্বালানি ভরে নিয়ে অপেক্ষা করছে। পূর্বে অপেক্ষা করছে চারটি জাহাজ। পশ্চিম এশিয়ার দ্বন্দ্ব থামাতে ভারতের ভূমিকাকে গুরুত্ব দিয়েই ভারতের জাহাজ ছাড়ার সিদ্ধান্ত ইরানের। প্রসঙ্গত, গাল্ফ দেশভুক্ত দেশগুলির সাহায্য না পাওয়ায় ব্রিকসের (BRICS) সহযোগিতা চেয়েছে ইরান। আর সেই পথে ব্রিকস দেশগুলির প্রধান হিসাবে ভারতই তাদের সহযোগিতা করতে পারে।

ভারতের তরফেও পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি থামানো প্রয়াস শুরু হয়েছে। ফলে ভারতের সদিচ্ছাকে সম্মান দিয়েই ভারতের জাহাজ ছাড়ার সিদ্ধান্ত নেয় ইরান। এরপরই শুক্রবার রাতে হরমুজ প্রণালীর (Strait of Hormuz) পূর্বে থাকা চারটি জাহাজের মধ্যে প্রথমে জগ প্রকাশ (Jag Prakash) নামের জাহাজটি বেরিয়ে আসার অনুমতি পায়। সেটি আফ্রিকার দিকে এগোতে থাকে। এর পরে আরও দুটি জাহাজ ওই একই এলাকা থেকে রওনা দেয়।

আরও পড়ুন : হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

গত কয়েকদিনে গোটা দেশে প্রবল জ্বালানি সংকট দেখা দিয়েছে। কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রক যদিও তা প্রকাশ করতে চাইছে না। এই পরিস্থিতিতে জগ প্রকাশের মতো প্রাকৃতিক গ্যাস (natural gas) বহনকারী জাহাজ হরমুজ প্রণালী থেকে রওনা দেওয়া ভারতের জন্য একটি বড় খবর। কারণ ভারত যে ৬০ শতাংশ প্রাকৃতিক গ্যাস আমদানি করে তার ৯০ শতাংশ এই হরমুজ প্রণালী দিয়েই আসে।

spot_img

Related articles

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...