Sunday, April 5, 2026

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

Date:

Share post:

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases) নির্বাচন। ২৩ এপ্রিল ১৫২ আসনে, ২৯ এপ্রিল ১৪২ আসনে নির্বাচন (assembly election)। কেরালম, পুদুচেরি ও অসমে ৯ এপ্রিল এক দফায় (one phase) নির্বাচন। অন্যদিকে তামিলনাড়ুতে এক দফায় নির্বাচন ২৩ এপ্রিল। চার রাজ্য ও এক কেন্দ্র শাসিত অঞ্চলে একই সঙ্গে নির্বাচনের ফলাফল (election result), ৪ মে।

প্রথম দফায় (first phase) বাংলায় ১৫২ আসনে নির্বাচন হবে এই জেলাগুলিতে – কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। দ্বিতীয় দফায় (second phase) ১৪২ আসনে নির্বাচন হবে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগণা, দক্ষিণ চব্বিশ পরগণা জেলায়।

পশ্চিমবঙ্গে প্রথম দফার (first phase) গেজেট নোটিফিকেশন ৩০ মার্চ। দ্বিতীয় দফার বিজ্ঞপ্তি ২ এপ্রিল। প্রথম দফার মনোনয়ন জমা শেষ দিন ৬ এপ্রিল। স্ক্রুটিনি (scrutiny) ৭ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। অন্যদিকে, দ্বিতীয় দফার (second phase) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৯ এপ্রিল। স্ক্রুটি ১০ এপ্রিল। ও প্রত্য়াহারের শেষ দিন ১৩ এপ্রিল।

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC, Gyanesh Kumar) জানান, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা অনুযায়ী ভোটার ৬ কোটি ৪৪ লক্ষ। আদালতের নির্দেশ মেনে অ্যাডজুডিকেশন পর্ব শেষ হলে যে নাম তালিকায় আসবে তা নিয়েই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হবে। প্রথম দফার নির্বাচনে যেতে এখন বাকি ৩৫ দিনের সামান্য বেশি। প্রশ্ন উঠছে, এই সময়ের মধ্যে অ্যাডজুডিকেশনের পর্ব পেরিয়ে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা যাবে কি না।

আরও পড়ুন : পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

নির্বাচন ঘোষণার পরেই পাঁচ রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গিয়েছে, জানান সিইসি জ্ঞানেশ কুমার। সেই মতো নির্বাচনী নির্ঘণ্টের সঙ্গেই প্রকাশ করা হয় নির্বাচনী আচরণ বিধি। এই পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮২৪ আসনের ফলাফল ঘোষণা হবে ৪ মে।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...