Saturday, April 4, 2026

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

Date:

Share post:

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশন (ECI)।  কমিশনের ফুল  বেঞ্চ এদিন পশ্চিমবঙ্গের পাশাপাশি, তামিলনাড়ু, কেরল, অসম ও পুদুচেরির ভোটের দিনও আজ ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। বাংলায় (West Bengal election) দুই থেকে তিন দফায় ভোটের সম্ভাবনা।

গত কয়েকদিন ধরে ভোটের দিনক্ষণ ঘোষণা কবে হবে তা নিয়ে নানা জল্পনা হয়েছে। বাংলায় এসে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে গেছে কমিশন। এবারে ভোটের দফা আগের নির্বাচনের তুলনায় কম হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে সাংবাদিক বৈঠকেই। বাকি রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের থেকে কম দফায় ভোট হয়। এবার গতবারের মত অত বেশি দফায় ভোট হওয়ার সম্ভাবনা নেই বাংলায়। কমিশনের হাতে বেশি সময় নেই কারণ মে’র প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে। সাধারণত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার মাসখানেক পরে প্রথম দফার নির্বাচন হয়। সেইমতো আজ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা মানে পয়লা বৈশাখের সময় প্রথম দফার ভোটগ্রহণ হবে। সংশ্লিষ্ট মহল সূত্রে খবর, দুই থেকে তিন দফায় ভোট হতে পারে পশ্চিমবঙ্গে। সেক্ষেত্রে এপ্রিলের মধ্যে ভোটগ্রহণ শেষ হয়ে যাবে। মে’র শুরুর দিকে ফলপ্রকাশ করা হবে। ২০২১ সালের নির্বাচনে ২ মে গণনা হয়েছিল। এবারও সেই দিনটা স্থির থাকতে পারে বলে জানা যাচ্ছে। যদিও বিজেপি বা সিপিএম এক বা দু’দফায় নির্বাচনের আর্জি ইতিমধ্যেই জানিয়েছে।

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...