Monday, April 6, 2026

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

Date:

Share post:

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পুলিশ কর্মীদের ছুটি না দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশের শীর্ষ কর্তৃপক্ষ।

রাজ্য পুলিশের তরফে জারি করা একটি বার্তায় জানানো হয়েছে, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোট প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ বাহিনীর সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করা জরুরি। সেই কারণেই অবিলম্বে কার্যকর হওয়ার ভিত্তিতে সংশ্লিষ্ট সব পুলিশ কমিশনারেট, জেলা পুলিশ ও বিভিন্ন ব্যাটালিয়নের পুলিশ কর্মীদের ছুটি মঞ্জুর না করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সংক্রান্ত নির্দেশ রাজ্য পুলিশের সব অতিরিক্ত মহাপরিদর্শক (ADG), মহাপরিদর্শক (IG), পুলিশ কমিশনারেট, জেলা পুলিশ সুপার এবং বিভিন্ন সশস্ত্র ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন – ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...