Wednesday, April 8, 2026

নাম ঘোষণার পরদিনই জমজমাট প্রচার কুণালের: বিরোধীদের চ্যালেঞ্জ জানিয়ে দেওয়াল লিখন প্রার্থীর

Date:

Share post:

ভোটের দামামা বাজতেই ময়দানে ভোট প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। মঙ্গলবার, নাম ঘোষণার পরে বুধবার সকালেই নিজের নির্বাচনী কেন্দ্র বেলেঘাটায় (Belaghata) প্রচারে নেমেছেন তৃণমূল (TMC) প্রার্থী কুণাল ঘোষ (Kunal Ghosh)। মিছিল করে জনসংযোগের পাশাপাশি দেওয়াল লেখেন কুণাল। সঙ্গে ছিলেন ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী-সহ তৃণমূলের কর্মী-সমর্থকরা।

এদিন প্রধানত ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডে প্রচার করেন কুণাল। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে কুণাল বলেন, “অনেক অগ্নিপরীক্ষা দিয়ে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। যাঁরা সোশ্যাল মিডিয়ায় আমাকে ব্যক্তি আক্রমণ করেন দম থাকলে তাঁরা এই বেলেঘাটায় এসে লড়ে দেখান”।

দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বেলেঘাটার তৃণমূল প্রার্থীর বার্তা, ”এই নির্বাচনে আমরা সকলেই কর্মী। আমাদের একটাই লক্ষ্য বাংলাকে বাঁচানো। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে রক্ষা করার যে লড়াই শুরু করেছেন, সেই যুদ্ধে সবাই শামিল হন।” তাঁর উপর আস্থা রাখার জন্য এদিন ফের মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন কুণাল। 

এদিন কুণালের (Kunal Ghosh) অভিনীত ছবি ‘কর্পূর’-এর প্রথম স্পেশাল স্ক্রিনিং। রাস্তাতেই ছবির পোস্টারের সামনে দাঁড়িয়ে পোজও দেন পর্দার শঙ্কর মল্লিক। 

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...