Wednesday, April 8, 2026

ঘোষণা হতেই রাজপথে তৃণমূল প্রার্থীরা, অলিগলি প্রচারে শশী থেকে শ্রেয়া

Date:

Share post:

২৯১ আসনে মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তারপর দিন অর্থাৎ বুধবার সকাল থেকেই কড়া রোদ উপেক্ষা করে জনসংযোগ তথা প্রচারে নেমে পড়েছেন উত্তর কলকাতার (North Kolkata) তৃণমূল প্রার্থীরা। প্রচারে নেমেছেন শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ড. শশী পাঁজা (Shashi Panja)। তৃণমূলের কর্মীদের সঙ্গে নিয়ে এদিন প্রচারে গিয়ে তিনি বলেন, “আমি এই এলাকায় অনেক কাজ করেছি। মানুষের উপর আমার আস্থা আছে। এখানে বিজেপির কোনও জায়গা ছিল না। এখনও নেই।”

এদিন প্রচারে রাস্তায় নামতে দেখা গেল বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষকে। রাস্তায় নেমে এদিন দেওয়াল লিখতেও দেখা কুণালকে। প্রচারে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে কুণাল বলেন, “অনেক অগ্নিপরীক্ষা দিয়ে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। যাঁরা সোশ্যাল মিডিয়ায় আমাকে ব্যক্তি আক্রমণ করেন দম থাকলে তাঁরা এই বেলেঘাটায় এসে লড়ে দেখান।” আরও পড়ুন: নাম ঘোষণার পরদিনই জমজমাট প্রচার কুণালের: বিরোধীদের চ্যালেঞ্জ জানিয়ে দেওয়াল লিখন প্রার্থীর

বুধবার থেকেই প্রচারে নেমেছেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে। জোরকদমে প্রচার শুরু করেছে জোড়াসাঁকোর প্রার্থী বিজয় উপাধ্যায়। ২০১১ সাল থেকে তৃণমূলের কাউন্সিলর তিনি। অন্যদিকে এন্টালির পূর্ব বিধায়ক স্বর্ণকমল সাহা, তিনি এবার টিকিট পাননি। এই সিটে লড়বেন তাঁর ছেলে সন্দীপন সাহা। সন্দীপন ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনিও এদিন প্রচার শুরু করেছেন। তিনি জানিয়েছেন, দল আমার উপর ভরসা রেখেছে। সেই মর্যাদা আমাকে রাখতে হবে।

Related articles

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...