Friday, March 20, 2026

একই দিনে বাড়ল বিশেষ পেট্রোল-ডিজেলের দাম: সামগ্রিক দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা

Date:

Share post:

নরেন্দ্র মোদি সরকারে জমানায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ যেন একটা কাল্পনিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটের কোনও প্রভাব ভারতে পড়বে না বলেও পরোক্ষভাবে জ্বালানি তেল (fuel), প্রাকৃতিক গ্যাসের (natural gas) দাম যেভাবে একের পর এক বাড়িয়ে চলেছে মোদি সরকার তাতে পরিবহন ক্ষেত্রে মূল্যবৃদ্ধি (price hike) যে হবে তা নিশ্চিত। যার ফল টের পাওয়া যাবে সব ধরনের জিনিসের দাম বৃদ্ধি থেকে উৎপাদন ক্ষেত্রের দাম বাড়াতেও। শুক্রবার ফের এক দফা জ্বালানি তেলের দাম বাড়ালো কেন্দ্র সরকার। যার মধ্যে প্রাকৃতিক গ্যাস, প্রিমিয়াম পেট্রোল (premium petrol) এবং শিল্পে ব্যবহার্য ডিজেল (industrial diesel) রয়েছে।

শুক্রবার সকাল থেকেই প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধির টের পেয়েছে শহরের সিএনজি (CNG) গাড়ির চালকেরা। একদিকে যখন সিএনজির সরবরাহে ঘাটতির কারণে একটা বড় অংশের পরিবহন শিল্প ক্ষতির মুখে। তখনই সিএনজির দাম বাড়িয়ে গাড়ি চালকদের, বিশেষত দিন আনা দিন খাওয়া অটোচালকদের বিপদে ফেলেছে নরেন্দ্র মোদি সরকার।

এরপর দেশের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas) তরফে সাংবাদিক বৈঠকে জানানো হয় প্রিমিয়াম পেট্রোলের দাম বাড়ানোর কথা। দেশের তিন জ্বালানি তেল বিপণন সংস্থা শুক্রবার থেকেই প্রিমিয়াম পেট্রোলের (premium petrol) দাম ২.০৯ থেকে ২.৩৫ টাকা পর্যন্ত বাড়াচ্ছে। এইচপি ‘পাওয়ার’, ভারত পেট্রোলিয়ামের ‘স্পিড’ ও ইন্ডিয়ান অয়েলের ‘এক্সপি ৯৫’ – এই তিন ধরনের তেলের দাম বাড়ল। যদিও কেন্দ্রীয় মন্ত্রকের দাবি সাধারণ মানুষের ব্যবহারের পেট্রোলের দাম বাড়ানো হচ্ছে না।

আরও পড়ুন : ডলারের নিরিখে শুক্রবার টাকার দামের সর্বকালীন রেকর্ড পতন!

পরিবহনের ক্ষেত্রে সরাসরি সাধারণ মানুষের পকেটে টান না দিলেও এবার যেভাবে শিল্পে ব্যবহার্য ডিজেলের (industrial diesel) দাম বাড়িয়ে ফেলল মোদি সরকার, তার প্রভাব অবশ্যই সাধারণ উৎপাদনশিল্পের উপর পড়তে চলেছে। এক লাফে শিল্পক্ষেত্রে ডিজেলের দাম ২২ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা করা হয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই ডিজেলচালিত যে কোনও শিল্পের উৎপাদনের খরচ বাড়বে, যার প্রভাব পড়বে সেই উৎপাদিত দ্রব্যের উপর সরাসরি পড়বে।

Related articles

অসমে একা লড়বে তৃণমূল: ঘোষিত তারকা প্রচারক

বিজেপির একের পর এক ধর্মের রাজনীতিতে ক্লান্ত অসমের মানুষের জন্য কোনও রেহাই দিতে ব্যর্থ কংগ্রেস। বিরোধী হিসাবে যে...

নিষ্কৃতিমৃত্যুর পথে যাত্রা, বন্ধ হরিশের পুষ্টি ও রক্ত পরীক্ষা

সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুমতির পর প্যাসিভ ইউথেনেশিয়ার (Passive Euthanasia) প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছালেন হরিশ রানা (Harish Rana)।...

আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া...

হর্ষিতের বিকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত, কে হবেন নাইটদের ‘নতুন রাসেল’?

আইপিএলের (IPL) আগে টিম কম্বিনেশন দেখে নিতে শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর(KKR)। দ্রুত হর্ষিত রানার বিকল্প...