Saturday, April 11, 2026

আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

Date:

Share post:

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) গঠিত অ্যাসেটস ডিসপোজাল কমিটি (এডিসি) ষোড়শ ধাপে ১২ হাজারের বেশি বিনিয়োগকারীকে প্রায় ৮ কোটি ৪৬ লক্ষ টাকা ফেরত দেবে। যাঁদের দাবি যাচাই করে সঠিক বলে প্রমাণিত হয়েছে, তাঁরা এই অর্থ পাবেন বলে এডিসির তরফে জানানো হয়েছে। আরও পড়ুন: শাহি-ভোজ করিয়েও ব্রাত্য শালবনীর আদিবাসী পরিবার

এডিসি সূত্রে জানা গিয়েছে, মোট ২৩ হাজার ১৮৬টি দাবির মধ্যে যাচাইয়ের পর ১২ হাজার ১১৬টি দাবি সঠিক বলে পাওয়া গিয়েছে। বাকি ১১ হাজার ৭০টি দাবিতে বিভিন্ন ত্রুটি ধরা পড়েছে। সেই সব ক্ষেত্রে সংশোধনের জন্য আবেদনকারীদের জানানো হয়েছে। কিছু দাবির ক্ষেত্রে এখনও বিশ্লেষণ প্রক্রিয়া চলছে। বর্তমানে প্রতিটি দাবির ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার ২০০ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হচ্ছে। এডিসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি ডি কে শেঠ জানিয়েছেন, যাঁরা এখনও দাবি জমা দেননি, তাঁরা দ্রুত এডিসির ওয়েবসাইটে সঠিক নথি আপলোড করতে বলা হয়েছে। এতে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক বিনিয়োগকারীকে অর্থ ফেরত দেওয়া সম্ভব হবে।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...