ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

Date:

Share post:

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল হতে পারে তেমনই মোহনবাগানের ( Mohun bagan)ম্যাচেরও দিন বদল হতে পারে।

২৯ এপ্রিল সল্টলেকে ভোট। তাই ২৬ এপ্রিল যুবভারতীতে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun bagan )বনাম ইন্টার কাশি ম্যাচ সম্ভবত হচ্ছে না। যদিও বিধাননগর পুলিশ প্রথমে মত দিয়েছিল। কিন্তু পরে তারা নিরাপত্তার কথা ভেবে সেই সিদ্ধান্ত বদলাতে চলেছে। তাই সের্জিও লোবেরা বনাম অ্যান্টোনিও লোপেজ হাবাসের মুখোমুখি দেখার জন্য অপেক্ষা করতে হবে সমর্থকদের। আপাতত আইএসএল বন্ধ। ছুটি দিয়েছেন লোবেরা।

উল্লেখ্য আগামী ৩ মে যুবভারতীতে ডার্বি হওয়ার কথা, কিন্তু ৪ মে ভোটের ফল ঘোষণা। ফলে তার আগের দিন কলকাতায় বড় ম্যাচ হওয়া কঠিন। ১৭ মে বড় ম্যাচ হতে পারে।

জয়ে ফিরেছে ইস্টবেঙ্গলও। আপাতত ইস্টবেঙ্গলের সামনে কোনও ম্যাচ নেই। পরের ম্যাচ চেন্নাইয়ের মাঠে চেন্নাইন এফসির বিরুদ্ধে ১১ এপ্রিল। তাই সামনের সোমবার পর্যন্ত ফুটবলারদের ছুটি দিয়েছেন কোচ অস্কার তরতাজা হওয়ার সুযোগ দিতে।

spot_img

Related articles

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...