নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। ‘বিচারাধীন’ তকমা ঘুচে অতিরিক্ত ভোটার তালিকায় নাম উঠেছে প্রার্থী জাকির হোসেন, বায়রন বিশ্বাসের। এছাড়াও নাম উঠেছে ভাতার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কলিতার মাজিরও। ফলে মনোনয়ন দাখিলে তাঁদের আর কোনও আইনি জটিলতা রইল না। রাজ্যে SIR শুরু হওয়ার প্রায় চার মাস পর গত ফেব্রুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। তাতে বিচারাধীন তালিকায় নাম উঠেছিল একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের। আরও পড়ুন: সপ্তাহভর উত্তরে টানা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

সেই তালিকায় ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শশী পাঁজা, জঙ্গিপুরের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী জাকির হোসেন, সাগরদিঘির বায়রন বিশ্বাস এবং বিজেপি প্রার্থী কলিতা মাজি। কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটার তালিকায় নাম ‘বিচারাধীন’ থাকলে সেই ব্যক্তি নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে পারবেন না। ফলে প্রার্থী ঘোষণার পর এই পরিস্থিতি তৈরি হওয়ায় বিভিন্ন রাজনৈতিক শিবিরে উদ্বেগ বাড়ে। তবে সোমবার মধ্যরাতে অতিরিক্ত তালিকা প্রকাশ করেছে কমিশন। জাকির হোসেন ও বায়রন বিশ্বাসের মতো প্রার্থীরা মঙ্গলবার সকালে নিজেদের বুথে গিয়ে নাম তালিকায় নাম ওঠা নিশ্চিত করেন।

–

–

–

–

–

–

–

–
