Sunday, March 29, 2026

তিক্ততা অতীত, আইপিএলই মিলিয়ে দিল কুম্বলে-কোহলিকে

Date:

Share post:

ক্রিকেট মাঠে আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন বিরাট কোহলি। অবশেষে দূরত্ব কমল বিরাট কোহলি (Virat Kohli) ও অনিল কুম্বলের (Anil Kumble)। চিন্নাস্বামীতে (Chinnaswamy Stadium) টসের আগে তাঁদের এই মুহূর্ত ম্যাচ শুরুর আগেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

ভারতীয় দলের কোচ (Indian Coach) হিসেবে ২০১৬ সালে নতুন দায়িত্ব নেন অনিল কুম্বলে (Anil Kumble)। সেই সময় দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই দল পরিচালনা এবং কাজের পদ্ধতি নিয়ে দু’জনের মধ্যে মতভেদের খবর সামনে আসে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই কোচের পদ থেকে ইস্তফা দেন কুম্বলে। এরপর দীর্ঘদিন ধরে কোহলি ও কুম্বলের সম্পর্ক স্বাভাবিক ছিল না।

আইপিএলের উদ্বোধনী ম্যাচে ধরা পড়ল একেবারেই অন্য ছবি। মাঠে দেখা হতেই আন্তরিকভাবে একে অপরকে জড়িয়ে ধরলেন বিরাট (Virat) এবং অনিল কুম্বলে (Anil Kumble)। তাঁদের হাসিমুখে কিছুক্ষণ কথা বলতেও দেখা যায়। অতীতের সব মতভেদ এখন পিছনে ফেলে এগিয়ে গেছেন দুই প্রাক্তন অধিনায়ক। ক্রিকেট মাঠে এই দৃশ্য স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে এবং ভারতীয় ক্রিকেটের জন্যও তা একটি ভাল বার্তা হিসেবেই ধরা হচ্ছে।

Related articles

চার্জশিট তো আপনার বিরুদ্ধে পেশ করা উচিত: অমিত শাহকে পাল্টা মমতা

রাজ্যে সব আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি কেন্দ্রের শাসকদল তৃণমূল কংগ্রেস। তার আগেই শুরু করে দিয়েছে নির্বাচনী প্রচার।...

ফের রদবদল কমিশনের! বদলি বিডিও ও এআরও-সহ মোট ৮৩

ভোটের আগে রাজ্যে ঢালাও রদবদল জারি নির্বাচন কমিশনের (Election Commission)। আইপিএস-এইএএস থেকে জেলাস্তরের আধিকারিকের পর এবার বিডিও (BDO)...

বিয়ে করতে চলেছেন কৃতি? জল্পনা বাড়তেই ‘সত্যিটা’ জানালেন অভিনেত্রী

বলিউড অভিনেতা- অভিনেত্রীদের সাত পাকে বাঁধা পড়ার গুঞ্জন নতুন কিছু নয়। তবে সাম্প্রতিককালে কৃতি শ্যাননকে (Kriti Sanon)নিয়ে সেই...

দলের জার্সি পরে দলের হয়েই খেলুন! বিশৃঙ্খলা করলেই শাস্তি, মুর্শিদাবাদ থেকে কর্মীদের কড়া বার্তা অভিষেকের

নওদার সভা থেকে দলের কর্মীদের সতর্ক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলে (TMC) থেকেও...