Saturday, April 4, 2026

বিজেপির পতাকা লাগাচ্ছেন সেক্টর অফিসার! ভিডিও তুলে প্রশ্ন কুণালের

Date:

Share post:

রাজ্যের আধিকারিক পদে অন্তত ৪৮৩ আধিকারিক বদল। যথেচ্ছভাবে বদল পুলিশে। আর তার জায়গায় পক্ষপাতদুষ্ট আধিকারিকদের জায়গা দেওয়া। শুক্রবারে কমিশনের সিইও দফতরে (CEO Office) এইসব উদাহরণ তুলে ধরে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। ফের একবার একটি ভাইরাল ভিডিও-তে সেই অভিযোগ নিয়েই আরও একবার প্রশ্ন তুললেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

পানিহাটিতে নির্বাচন কমিশনের (Election Commission) সেক্টর অফিসার (sector officer) নিযুক্ত হয়েছেন অতনু চক্রবর্তী। সম্প্রতি স্থানীয় এলাকার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বিজেপির একটি দলীয় কার্যালয়ে কয়েকজন বিজেপির পতাকা টানানোর আগে প্রস্তুতি নিচ্ছেন। সেখানেই উপস্থিত চারজনের মধ্যে একজন সেক্টর অফিসার অতনু চক্রবর্তী কি না, এমনই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ।

এটাই প্রথম নয়। এর আগে কেন্দ্রীয় বাহিনীকে প্রতীক বহনের কাজে লাগিয়েছেন বিজেপির বিধায়ক (BJP MLA)। তৃণমূল প্রশ্ন তোলার পরে আবার জোর গলায় তিনি সাফাইও দিয়েছেন। তৃণমূলের তরফ থেকে কমিশনে অভিযোগ জানালেও কোনও ফল হয়নি। যেভাবে রাজ্যে নিযুক্ত একাধিক পর্যবেক্ষকের বিজেপি-যোগ স্পষ্ট করেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস, তাতে কমিশন নিযুক্ত সেক্টর অফিসার পক্ষপাতদুষ্ট হবেন, তাতে আশ্চর্যের কিছু নেই।

আরও পড়ুন : মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে কুণালের প্রশ্ন, এঁদের মধ্যে একজন কি নির্বাচন কমিশন নিযুক্ত পানিহাটির সেক্টর অফিসার (sector officer)? একটি সূত্র জানাচ্ছে। একটু খোঁজ নিয়ে রাখা ভালো।

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...