Monday, April 6, 2026

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

Date:

Share post:

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য ( Ambarish Bhattacharya)। নিজের ফেসবুক পোস্টে জানালেন ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থা (Magic Moments Motion Pictures)-এর সঙ্গে আর কোনও কাজ করবেন না তিনি। ইতিমধ্যেই চিঠি দিয়ে সেই সিদ্ধান্ত জানিয়েও দিয়েছেন।

২৯ মার্চ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর। সেই দিন ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন অম্বরীশও। তিনি জানান, শেষবার রাহুলের সঙ্গে শট দেন দুপুর আড়াইটে-পৌনে তিনটে নাগাদ। এরপর কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার কিছুক্ষণ পরই আসে সেই দুঃসংবাদ, যা প্রথমে বিশ্বাসই করতে পারেননি তিনি। আরও পড়ুন: নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

তবে, রাহুলের শেষকৃত্য থেকে শুরু করে ইন্ডাস্ট্রির প্রতিবাদ মিছিল, কোথাও কেন দেখা গেল না অম্বরীশকে তা নিয়ে বারবার প্রশ্ন উঠছিল ।এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনাও কম হয়নি। এমনকি অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)-এর একটি পোস্ট ঘিরেও নেটিজেনদের কটাক্ষ , “অম্বরীশের কাছ থেকে এটা আশা করা যায় না”।

অবশেষে মুখ খুলে অম্বরীশ জানান, একদিনের মধ্যে প্রিয় সহকর্মীর নিথর দেহ দেখতে যাওয়ার মানসিক শক্তি তাঁর ছিল না। সেখানে গেলে তিনি নিজেই ভেঙে পড়তেন, পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে উঠত, তাই এসব থেকে দূরে ছিলেন। কারও কাছে তা অসংবেদনশীল মনে হলে তাঁর কিছু করার নেই বলেই স্পষ্ট জানিয়েছেন অভিনেতা।

তবে চুপ করে থাকেননি তিনি। কলকাতায় ফিরে আসার দু’দিনের মধ্যেই ম্যাজিক মোমেন্টসকে লিখিতভাবে জানিয়ে দেন ,তাদের কোনও ধারাবাহিকে আর কাজ করবেন না। এমনকি তাঁদের আরেকটি জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’-তেও কাজ ছেড়ে দেন। তাঁর কথায়, দর্শকের ভালোবাসাতেই তিনি আজকের জায়গায়। তাই তাঁদের কাছে জবাবদিহি করা তাঁর দায়িত্ব।

এই ঘটনার পর প্রযোজনা সংস্থা এবং লীনা গঙ্গোপাধ্যায়-এর একাধিক পরস্পরবিরোধী মন্তব্যে বিভ্রান্তি আরও বেড়েছে বলেও মত অম্বরীশের। তাঁর মতে, শুরু থেকেই আরও ভালোভাবে বিষয়টি সামলানো উচিত ছিল। কারণ এখানে একটি প্রাণহানির মতো গুরুতর ঘটনা ঘটেছে। অম্বরীশ স্পষ্ট জানিয়েছেন, পুরো ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত চান তিনি। শুধু শিল্পীরাই নয়, টেকনিশিয়ানরাও নিরাপত্তার দাবিতে একমত—এই অবস্থায় কাজ বন্ধ রাখার সিদ্ধান্তকেও সমর্থন করছেন অনেকে।

Related articles

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...