Monday, April 6, 2026

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

Date:

Share post:

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি রান্নার গ্যাসের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে। পশ্চিম এশিয়ায় ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে তেল ও গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ায় এই নিয়ে গত কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয়বার দাম বৃদ্ধি পেল। মূলত ৫ কেজির সিলিন্ডার বা যা সাধারণ মহলে ‘ছোটু’ নামে পরিচিত, তার দামই একলাফে অনেকটাই বাড়ানো হয়েছে।

এপ্রিলের শুরু থেকেই ৫ কেজির এই সিলিন্ডারের দাম বাড়ছে ৫১ টাকা। আগে এই সিলিন্ডারটি পাওয়া যেত ৬৪৯ টাকায়, এখন তা একধাক্কায় ৭০০ টাকার ঘরে পৌঁছে গেল। বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারগুলিতে যখন ১৪.২ কেজির বড় সিলিন্ডার কেনার সামর্থ্য কমে বা বাজারে বড় সিলিন্ডারের সংকট দেখা দেয়, তখন এই ছোট সিলিন্ডারের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। সেই সুযোগেই কি এই দাম বৃদ্ধি? প্রশ্ন তুলছেন আমজনতার একাংশ।

বাজারে বর্তমানে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার এবং ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে। এই পরিস্থিতিতে ‘ছোটু’ সিলিন্ডারটি সাধারণ মানুষের কাছে বড় ভরসা। ইন্ডিয়েন বা এইচপি-র মতো সংস্থাগুলির এই ছোট সিলিন্ডার পেতে কোনও ঠিকানার প্রমাণ বা দীর্ঘ কেওয়াইসি প্রক্রিয়ার প্রয়োজন পড়ে না। সহজেই বহনযোগ্য হওয়ায় ছাত্রছাত্রী বা অস্থায়ী কর্মীদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয়।

ইন্ডিয়েনের ‘ছোটু’ এবং এইচপি গ্যাসের ‘আপ্পু’—এই দুই ধরনের সিলিন্ডারই এখন শহর থেকে গ্রামগঞ্জের ছোট ছোট আউটলেটে পাওয়া যায়। তবে কোনো ঝক্কি ছাড়াই হাতে পাওয়া গেলেও, নতুন করে ৫১ টাকা দাম বাড়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়। উৎসবের মরসুমের ঠিক পরেই মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এল গ্যাসের এই মূল্যবৃদ্ধি। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত দাম কমার কোনো সম্ভাবনা এখনই দেখছেন না সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন- বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...