উন্নয়ন কার্ডে ‘সাপ বিজেপি’! সাপ-লুডোর খেলায় অভিনব প্রচার তৃণমূলের

Date:

Share post:

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (2026 West Bengal Election)। ভোটের উৎসবে নজর কাড়তে সব দলই নতুন নতুন প্রচারের পদ্ধতি বের করছে। রাজনৈতিক দলের প্রতীকী আঁকা ছাতা, টুপি এখন অতীত। এবার উন্নয়ন কার্ডে জনপ্রিয় খেলা সাপ-লুডোর অভিনব প্রচারে নজর কাড়ছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ১০ প্রতিজ্ঞা এবং বিগত ১৫ বছরে রাজ্যের উন্নয়নের কার্ড নিয়ে হাজির হচ্ছে বাড়িতে বাড়িতে। সেই কার্ডের মধ্যেই থাকছে সাপ-লুডো খেলার বোর্ডও। যেখানে সাপ হিসেবে দেখানো হয়েছে বিজেপি নেতাদের। সেখানে আছেন দিলীপ ঘোষ-শুভেন্দু অধিকারী থেকে নরেন্দ্র মোদি-অমিত শাহ-এর মত নেতারা। আর বাংলার উন্নয়নের প্রতীক সিঁড়ি হিসেবে দেখানো হয়েছে রাজ্য সরকারের লক্ষ্মীভাণ্ডার, বার্ধক্যভাতা, বাংলার বাড়ির মত একাধিক উন্নয়নমূলক প্রকল্পগুলিকে।

নির্বাচনী প্রচারে রাজ্যের বিভিন্ন প্রান্তে দৌড়ে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জায়গাতে সভা করছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নির্বাচনী প্রচারে বারবার বিজেপিকে ‘দু’মুখো সাপ’ বলে কটাক্ষ করেছেন মমতা। তোপ দেগে বারবার তিনি বলেছেন, ” বিজেপি দুমুখো সাপ। দু’দিকে ছোবল দেয়। এগোলেও ছোবল পিছনেও ছোবল। সাপকে বিশ্বাস করতে পারেন কিন্তু বিজেপিকে বিশ্বাস করবেন না।” এবার তৃণমূলের উন্নয়নের কার্ডেও নেত্রীর বলা কথার ছাপ রেখেছে তৃণমূল। আরও পড়ুন: তৃণমূলের সঙ্গে গণতান্ত্রিকভাবে লড়াই করার সাহস নেই বিজেপির, তোপ মমতার

spot_img

Related articles

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...

ভোটে নির্বিঘ্নে যান চলাচল করাতে বাস চালক ও খালাসিদের জন্য নয়া ব্যবস্থা কমিশনের

ভোটের দায়িত্বে থাকা বাসের চালক (Bus Driver) ও খালাসিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা চালু করেছে নির্বাচন...

অসমের পরে বাংলা! বহিরাগত ঢুকিয়ে ভোট করার বিজেপির চক্রান্ত ফাঁস মমতার

উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে ৫০ হাজার লোক নিয়ে গিয়ে ভোট করিয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য অসমে! বাংলাতেও হাজার হাজার...

এলিট মানসিকতার বিরুদ্ধে সরাসরি বার্তা, পরমা-সঙ্গীতাকে জবাব পূজারিণীর

সোশ্যাল মিডিয়ার (Social Media) আড়ালে বসে ইংরেজি উচ্চারণ আর উপস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরমা বন্দ্যোপাধ্যায় (Parama Banerjee) ও...