Monday, April 13, 2026

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

Date:

Share post:

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা কেন্দ্রে। ইতিমধ্যেই ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেছে। অথচ ট্রাইবুনালে বিবেচনার অপেক্ষায় প্রায় ২৫ লক্ষ ভোটার। আজ থেকে জোকায় শুরু হচ্ছে ট্রাইব্যুনালের কাজ। নির্বাচনের আগে পর্যন্ত যাঁদের ভোটার বলে বিবেচিত  করা হবে তাঁরা কি আদৌ আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal assembly election) ভোট দিতে পারবেন, আজ সুপ্রিম কোর্টে এই নিয়ে কী সিদ্ধান্ত হয় সেদিকে নজর সারা বাংলার।

বাংলায় এসআইআরের নামে লক্ষ লক্ষ ন্যায্য ভোটারদের ভোটদানের অধিকার কেড়ে নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রতিবাদের সরব বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোটারদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে সুপ্রিম কোর্টে সওয়ালও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে ভোটার লিস্ট ফ্রিজ করে দিয়েছে কমিশন। বৈধ ভোটাররা ট্রাইব্যুনালে আবেদন করেছেন। কিন্তু তাঁরা শেষমেষ আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা সোমবার তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শোনাবে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ।গত শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ট্রাইবুনালের রায়ে বৈধ ভোটারদের ভোটাধিকার চিরতরে হারিয়ে যাবে না। তবে এই নির্বাচনে তাঁরা ভোট দিতে পারবেন কি না, তা আদালত বিবেচনা করবে। সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাতে বিশেষ ক্ষমতা রয়েছে। তবে শেষ পর্যন্ত প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ কী রায় দেয় আজ সেদিকে নজর সব মহলের।

 

Related articles

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...