Sunday, June 14, 2026

আইপিএলের পরই জাতীয় দলে বৈভব! ভেঙে যাবে সচিনের রেকর্ড

Date:

Share post:

আইপিএলের পরই জাতীয় দলের দরজা খুলছে বৈভব সূর্যবংশীর(Vaibhav Sooryavanshi), বিহারের তরুণ ক্রিকেটার ইতিমধ্যেই আইপিএলে এবং বয়স ভিত্তিক দলে নজর কেড়েছেন। জুন মাসে হতে চলা আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলে নির্বাচিত হতে পারেন বৈভব (Vaibhav Sooryavanshi )। যদি হন তাহলে ভারতের হয়ে খেলা সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে দলে জায়গা করে নেবেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বৈভবের (Vaibhav Sooryavanshi ), তবে সবচেয়ে কম বয়সে ভারতের হয়ে খেলার রেকর্ড গড়বে বৈভব। ভেঙে দেবে সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড। ১৯৮৯ সালে ১৬ বছর ২০৫ দিন বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন সচিন।

বৈভবের দিকে নজর রয়েছে নির্বাচকদের। জুন মাসে আয়ারল্যান্ডে গিয়ে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।ইংল্যান্ড সফরের আগে প্রথম সারির দল পাঠানো হবে না।একাধিক নতুন মুখকে সুযোগ দেওয়া হবে। সেই তালিকায় বৈভবের থাকতে পারে বলে আভাস দিয়েছেন বোর্ডের এক কর্তা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “নির্বাচকরা ওর নাম বাছাই তালিকায় রেখেছে। আরও অনেকের সঙ্গে বৈভবকেও আয়ারল্যান্ড সফরে দেখা যেতে পারে।”

আয়ারল্যান্ডে ভাল খেলতে পারলে পরবর্তী জিম্বাবোয়ে সফরের দলেও বৈভবকে রাখা হবে বলে খবর। সেখানে ২৩ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে ভারত। যেহেতু আয়ারল্যান্ড এবং জিম্বাবোয়ের মতো তুলনায় দুর্বল দু’টি দলের সঙ্গে ভারতের খেলা রয়েছে, নির্বাচকেরা নতুনদের সুযোগ দিয়ে পরীক্ষা নীরিক্ষা করতে চাইবেন। ফলে বৈভবের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল।

Related articles

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...