Site Logo

প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল! দলীয় প্রার্থীর অনুগামীর 'হামলা'য় মাথা ফাটল নেতার

EBBS Desk·
প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল! দলীয় প্রার্থীর অনুগামীর 'হামলা'য় মাথা ফাটল নেতার

ফের ভোটের (West Bengal Election) আগেই প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগ, বরানগরে প্রবীণ বিজেপি কর্মী রাজীব মিশ্রের মাথা ফাটিয়েছে নবীন বিজেপি (BJP worker) কর্মীরা। সোমবার রাত থেকেই ধারাবাহিকভাবে বিভিন্ন বচসার ঘটনা সামনে এসেছে। বিজেপিরই 'কার্যকর্তা'কে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠলো বরানগরের বিজেপি প্রার্থীর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। আরও পড়ুন: পরীক্ষা শেষের একমাসেই ফল! আজ প্রকাশ হতে পারে CBSE দশমের রেজাল্ট

Sponsored

Sranchi In Article

সোমবার রাতে বরানগর (Baranagar) থানা ঘেরাও করেন বিজেপি প্রার্থী। তিনি তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারের অভিযোগ তোলেন। অন্যদিকে অভিযোগ ওঠে বরানগরের গোপাল লাল ঠাকুর রোডে বিজেপি প্রার্থীর কার্যালয়ের সামনে বচসা বাধে। সেখানেই রাজীব মিশ্রের মাথা ফাটিয়ে দেন বলে অভিযোগ। এদিন তাঁকে প্রকাশ্যে রাস্তায় তাড়িয়ে ধরে মারা হয়। রাজীব মিশ্র অভিযোগ করে বলেন, "আমি ওঁর প্রচারে যাইনি। এদিন গেছিলাম গোপাল লাল ঠাকুর রোডের কার্যালয়ে। কিন্তু গিয়ে দেখি ঝামেলা হচ্ছে। আমি বলি, রাস্তায় নয়, যা হবে ভিতরে হোক।" আক্রান্ত ওই বিজেপি নেতা অভিযোগ করেন, "আমাকে দেখেই ওরা বলে, একে আজ মেরেই ফেলব। তারপর রাস্তায় তাড়া করে মারে। হেমন্ত সাউ, কিরণ দাস আরও অনেকে মিলে মারধর করে।"

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →