Saturday, June 20, 2026

ভোটের দিন আমিই থাকব কন্ট্রোল রুমে, স্ট্রং রুমে ৩০০ ‘প্রহরী’, নির্দেশ অভিষেকের

Date:

Share post:

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। হাতে সময় কম। এই পরিস্থিতিতে নির্বাচনী রণকৌশল স্থির করতে এবং কর্মীদের চাঙ্গা করতে মঙ্গলবার রাতে ভার্চুয়াল বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলের সাংসদ, বিধায়ক, প্রার্থী থেকে শুরু করে বুথ স্তরের এজেন্ট— প্রায় ৩০ হাজার প্রতিনিধির সঙ্গে এই দীর্ঘ বৈঠকে তিনি স্পষ্ট করে দিলেন, ২৩ এপ্রিল প্রথম দফার ভোটের দিন ভোর ৫টা থেকে নিজে কন্ট্রোল রুমে বসে পরিস্থিতির ওপর নজরদারি চালাবেন তিনি। একই সঙ্গে ভোট মিটে যাওয়ার পর ইভিএম সুরক্ষিত রাখতে স্ট্রং রুমের বাইরে প্রতিটি শিফটে ৩০০ জন করে অতন্দ্র প্রহরী রাখার কড়া নির্দেশ দিয়েছেন অভিষেক।

এদিন অভিষেক সাফ জানান, যেখানে বিজেপির নামী-দামি প্রার্থী রয়েছেন, সেখানে বাড়তি গুরুত্ব দিতে হবে। ভোটের ময়দানে কোনও বাধার সম্মুখীন হলে বা কোথাও থেকে সাহায্য না মিললে সরাসরি তাঁকে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। বহিরাগত বা রাজ্যের বাইরের কোনও লোক যাতে ভোট দিতে না পারে, সেদিকেও কড়া নজর রাখতে বলা হয়েছে কর্মীদের। বিহারের উদাহরণ টেনে তিনি সতর্ক করেন যে, সে রাজ্যে বুথ স্তরে সজাগ না থাকার কারণে বেশ কিছু ইভিএম বদলে গিয়েছিল, যার ফল ভুগতে হয়েছে বিরোধী শিবিরকে। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি যাতে বাংলায় না হয়, তার জন্য কর্মীদের ‘মক পোল’ থেকে শুরু করে ইভিএম সিল হওয়া পর্যন্ত প্রতি পদে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

ভোট মিটে যাওয়ার পর ইভিএম পাহারা বা স্ট্রং রুম রক্ষা নিয়ে বড়সড় পরিকল্পনার কথা জানান অভিষেক। তিনি নির্দেশ দেন, প্রতিটি শিফটে ২৫০ থেকে ৩০০ জন করে ছাত্র ও যুব সংগঠনের কর্মী স্ট্রং রুমের বাইরে প্রহরীর ভূমিকা পালন করবে। প্রতি ৮ ঘণ্টা অন্তর শিফট বদল হবে। নির্বাচন প্রক্রিয়ায় যদি কেন্দ্রীয় বাহিনী বা প্রিসাইডিং অফিসারদের তরফে কোনও ভীতি প্রদর্শন বা চাপের সৃষ্টি করা হয়, তবে দেরি না করে দলের নির্দিষ্ট টিমের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কর্মীদের আশ্বস্ত করে বলেন, নির্বাচনের দিন তিনি নিজে দলের প্রধান সেনাপতির মতো কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন। কোনও সমস্যা হলে সরাসরি ফোনের ওপারে তাঁকে পাওয়া যাবে। সব মিলিয়ে শেষ মুহূর্তের প্রচারে ঝড় তোলার পাশাপাশি বুথ রক্ষা ও গণনার আগে পর্যন্ত ইভিএম সুরক্ষিত রাখা— এই দ্বিমুখী কৌশলেই দলকে লড়াইয়ের ময়দানে এগিয়ে রাখতে চাইছেন অভিষেক।

আরও পড়ুন- তৃণমূল ২৩০-এর বেশি: ভার্চুয়াল বৈঠকে শেষ সাত দিন ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা অভিষেকের

_

_

_

_

_

_

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...