Monday, June 15, 2026

IPL: ৫ ম্যাচে জয়হীন, সিএসকের ডেরায় হতশ্রী ব্যাটিংয়ে হার রাহানেদের

Date:

Share post:

হারের ধারা অব্যাহত কেকেআরের (KKR)। সিএসকের (CSK) বিরুদ্ধে ৩২ রানে হার নাইটদের। পাঁচ ম্যাচ হয়ে গেল জয়ের দেখা নেই রাহানের দলের। বোলিংয়ে মান রক্ষার দিনে হতশ্রী ব্যাটিংয়েই হার কেকেআরের।

চিপকে ধোনিহীন সিএসকের বিরুদ্ধেও হতাশাজনক পারফরম্যান্স করল কেকেআর (KKR)।  টস জিতে রাহানে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল। গোটা মরশুমেই পাওয়ার-প্লেতে সবচেয়ে বিশ্রী বোলিং করেছে কেকেআর। এদিনও বিশেষ ব্যতিক্রম হল না। প্রথম ৬ ওভারেই চেন্নাই তুলে দিল ৭২ রান। ততক্ষণে দু’টি মাত্র উইকেট পড়েছে। পাওয়ার প্লের পরও রানের গতি কমল না। শেষ পর্যন্ত ১৯২ রান তোলে সিএসকে।

চোট সারিয়ে ফেরা বরুণ চক্রবর্তী  ৩ ওভার বল করে মাত্র ২৬ রান দিলেন। একটিও উইকেট পেলেন না ঘরের মাঠে। প্রত্যাশামতোই ভালো বোলিং করেন সুনীল নারিনও। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে এক উইকেট তোলেন। কার্তিক ত্যাগী  ৪ ওভারে ৩৫ রান দিয়ে দুটো উইকেট নেন।

১৯৩ রান তাড়া করতে নেমে নাইটদের ব্যাটিং ভরাডুবি। ওপেনিং জুটি রান পেলেন না।  পাওয়ার প্লের শেষে দুটি উইকেট হারিয়ে কেকেআরের রান ছিল ৩৬। চলতি আইপিএলে ৬ ওভারের শেষে সর্বনিম্ন রান। নুর আহমেদের বলে পর পর ফিরলেন অজিঙ্ক রাহানে এবং ক্যামেরুন গ্রিন। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। আবার ব্যর্থ ২৫.২০ কোটির অলরাউন্ডার।

সহঅধিনায়ক রিঙ্কু ফের ব্যর্থ হলেন। নির্ধারিত ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে ১৬০ রানে থামে কেকেআরের ইনিংস। ৩২ রানে হেরে গেল শাহরুখের দল।

তারকাখচিত ব্যাটিং লাইন আপ সত্ত্বেও ব্যাটিং বিপর্যয়। পাঁচ ম্যাচ হয়ে যাওয়া সত্ত্বেও সঠিক টিম কম্বিনেশন খুঁজতে ব্যর্থ নাইটদের টিম ম্যানেজমেন্ট। কোনও প্ল্যান বি নেই। বাংলা নববর্ষের আগের রাতে হতাশাই প্রাপ্তি কেকেআর ভক্তদের।

Related articles

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...