Tuesday, June 16, 2026

এক্সপ্রেস গতিতে প্রচার: পয়লা বৈশাখ থেকে কোন পথে প্রচার, পথ নির্দেশ অভিষেকের

Date:

Share post:

প্রতিপক্ষ যেখানে শুধু বিজেপি বা বিরোধী দলগুলি নয়, সেখানে লড়াইটা যে আরও শক্ত হাতে করতে হবে তা স্পষ্ট শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রতিটি নেতা কর্মীর কাছে। সেই পথে কোনও কর্মীকে এক ছেড়ে দেয় না তৃণমূল, আবারও প্রমাণ করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নির্বাচনের সাতদিন আগে দিন-ঘণ্টা বেঁধে প্রচারের কৌশলের পাশাপাশি ভোটাদের কাছে কোন বার্তা নিয়ে পৌঁছবেন কর্মীরা, তাও স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে বুধবার অর্থাৎ পয়লা বৈশাখ থেকে প্রতিটি ব্লকে প্রতিটি রাস্তায় জনসভা (public meeting) করার নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রতিদিন টানা ১৪ ঘণ্টা লড়াই করতে হবে, নির্দেশ অভিষেকের। এলাকাভিত্তিক অলিগলিতেও প্রচারে জোর দেন দেওয়ার নির্দেশ দেন।

তৃণমূল কর্মীদের প্রচারের অভিমুখও স্পষ্ট করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেভাবে ভোটার তালিকা (voter list) থেকে সাধারণ মানুষের নাম বিজেপির নির্দেশে বাদ দিয়েছে নির্বাচন কমিশন, সেটাই যে তৃণমূলের এবারের নির্বাচনী প্রচারের মূল লক্ষ্য তা নির্দিষ্ট করে দেন। অভিষেকের বার্তা, যে ২৭ লক্ষ মানুষ ভোট দিতে পারবেন না সবাই মনে করছে এঁরা তৃণমূলের ভোটার। তবে ১ কোটি নাম বাদ দিলেও তৃণমূলই জিতবে। ৫৮ লক্ষ বাঙালি হিন্দুর নাম বাদ গিয়েছে। যার সঙ্গে অসমের ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদের তুলনা করতে হবে। যেখানে নাম বাদ পড়া ভোটারদের ডিটেনশন ক্যাম্পে (detention camp) পাঠিয়েছে অসমের বিজেপি সরকার।

এর পাশাপাশি যেভাবে বিজেপি বাংলার উপর অত্যাচার করেছে, তার ছবিও তৃণমূল কর্মীদের অলিগলিতে তুলে ধরার নির্দেশ দেন অভিষেক। বাংলার বঞ্চনার পাশাপাশি বাংলা ভাষাকে অপমান করেছে বিজেপি। বাংলা বললেই জেলে বন্দি করে দিয়েছে, বাংলা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত জেতার জন্য ইডিকে (ED) লাগতে হচ্ছে তৃণমূলের পিছনে। বিজেপি ক্ষমতায় এলে দুর্গা পূজার জায়গায় রাম নবমীতে দাঁ-কুড়ুল নিয়ে পার্বণ দেখতে হবে। সবই সাধারণ মানুষের সামনে তুলে ধরার বার্তা দেন তিনি।

আরও পড়ুন : তৃণমূল ২৩০-এর বেশি: ভার্চুয়াল বৈঠকে শেষ সাত দিন ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা অভিষেকের

সাধারণ মানুষকে বিজেপি ছাড়াও বিরোধী সিপিআইএম, কংগ্রেসের বিরুদ্ধে বার্তা দেওয়ারও নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মীদের প্রচারের নির্দেশ দেন, সিপিআইএম বা কংগ্রেস ভোটার তালিকায় বাদ যাওয়া মানুষের জন্য লড়াই করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করে মানুষের নাম তোলার পথ তৈরি করেছেন। ৪ মে ভোটে জিতে সরকার গঠন করলে ৪ জুন সবার নাম ভোটার তালিকায় উঠে যাবে, সেই প্রতিশ্রুতি দলের তরফ থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ারও নির্দেশ ভার্চুয়াল বৈঠক থেকে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...