Thursday, May 28, 2026

ভবানীপুরে তৃণমূলের শক্তিপ্রদর্শন, মিছিলে জনজোয়ার

Date:

Share post:

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার জমজমাট প্রচার ভবানীপুরে। দক্ষিণ কলকাতার এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ডাকা বিশাল মিছিল ও মোটরবাইক র‌্যালি ঘিরে দুপুর থেকে সরগরম হয়ে ওঠে একাধিক ওয়ার্ড। যদুবাবুর বাজার এলাকা থেকে শুরু হওয়া এই মিছিল ভবানীপুরের একাধিক প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। হাতে দলীয় পতাকা, নেত্রীর ছবি-সহ পোস্টার এবং মুখে ‘জয় বাংলা’ স্লোগান— হাজার হাজার কর্মী-সমর্থকের উপস্থিতি স্পষ্ট বার্তা দেয় যে উপনির্বাচনকে ঘিরে কোনও খামতি রাখতে চাইছে না ঘাসফুল শিবির। মিছিলের অগ্রভাগে ছিল একটি সুসজ্জিত জিপ, যার উপরে বসানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল কাটআউট।

পদযাত্রার পাশাপাশি এ দিন কয়েকশো মোটরবাইক নিয়ে আলাদা র‌্যালিও নজর কাড়ে। সাদা টি-শার্টে দলীয় প্রতীক ও নেত্রীর ছবি পরে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। স্থানীয় নেতৃত্বের দাবি, উন্নয়নের প্রশ্নে সাধারণ মানুষ আজও তৃণমূলের পাশেই আছেন। ভবানীপুর বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি। তাই এই উপনির্বাচনেও বিপুল ব্যবধানে জয় নিশ্চিত করতে তৃণমূলের এই জোরদার প্রচার।

আরও পড়ুন- মহিলা মুখ্যমন্ত্রীকে চরম অসম্মান! এবার যুবদের হাতে কার্ড বিজেপির, ধুইয়ে দিল তৃণমূল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...