Wednesday, June 17, 2026

রাজধানীর বিমানবন্দরে ধাক্কা দুই বিমানের! চরম অব্যবস্থার নজির

Date:

Share post:

ফের এক চরম অব্যবস্থার নজির রাখল দেশের রাজধানী দিল্লির বিমান বন্দর। অবতরণ করা বিমানে ধাক্কা মারল পার্কিং বে থেকে বেরোতে যাওয়া এক বিমান। যার জেরে ভাঙল দুই বিমানের ডানা। প্রাণ বাঁচল কয়েকশো যাত্রীর। কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের (Civil Aviation Ministry) নজরদারির অভাব ও অপরিসীম উদাসীনতায় বেসরকারি উড়ান (private jet) ও বিমান বন্দরগুলি কীভাবে মানুষের জীবন নিয়ে খেলা করছে, প্রমাণিত হল আরও একবার।

দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের (Delhi airport) বৃহস্পতিবার অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন কয়েকশো বিমান যাত্রী। রানওয়েতে চলাচলের সময় ধাক্কা খেল আকাশা এয়ার (Akasha Air) এবং স্পাইসজেট (SpiceJet) এর দু’টি বিমান। লেহ থেকে ফিরে দিল্লিতে অবতরণ করেছিল স্পাইসজেটের বিমান (VT-SLB)। সেটি পার্কিং বে-র দিকে আসার সময়ে আকাশা এয়ারের একটি হায়দরাবাদগামী বিমান (VT-YBA) পার্কিং বে থেকে পুশ-ব্যাক করছিল। দু’টি বিমানের মধ্যে সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে আকাশ এয়ারের ডানাতে ধাক্কা মারে স্পাইসজেটের বিমানটি।

আরও পড়ুন : ভ্যান-ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ! মৃত ৮, আহত একাধিক  

এদিনের ঘটনায় যদিও কোনও যাত্রী বা বিমানকর্মীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আপাতত স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনে বিমান দু’টির যান্ত্রিক পরীক্ষা করা হচ্ছে। বিমান দু’টি কতটা ক্ষতিগ্রস্থ সেটা নিয়ে কোন মন্তব্য করা হয়নি। তবে আনুমানিক কোটি টাকার উপর ক্ষতি হয়েছে দুটি বিমানের। স্পাইস জেট-এর তরফে জানা গিয়েছে দিল্লি বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে দুর্ঘটনার শিকার হয় স্পাইস জেট B737-700। দু’টি বিমান এই মুহূর্তে উড়তে পারবে না। ইতিমধ্যেই এই ঘটনার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা গিয়েছে, স্পাইসজেটের ডানার একটি অংশ ভেঙে আকাশ এয়ারের বিমানটির পিছনের ডানার ফ্ল্যাপের মধ্যে আটকে রয়েছে। আকাশা এয়ার-এর বিমানটির লেফ্ট হ্যান্ড হরাইজন্টাল স্টেবলাইজারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) ঘটনার তদন্ত শুরু করেছে। যান্ত্রিক ত্রুটি নাকি গ্রাউন্ড স্টাফদের গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার ফলে সংশ্লিষ্ট রুটের বিমান পরিষেবা কিছুটা বিঘ্নিত হয়েছে। তবে দিল্লি বিমানবন্দরের অন্যান্য উড়ান চলাচল স্বাভাবিক।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...