ভোটের প্রস্তুতি তুঙ্গে: রাজ্যে ৮৭টি স্ট্রং রুম ও বাড়তি বুথ, নজরে নিরাপত্তা

বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে রাজ্যজুড়ে। ভোটগ্রহণ ঘিরে চূড়ান্ত প্রস্তুতির মধ্যেই এবার ইভিএম সংরক্ষণ ও গণনা কেন্দ্র চূড়ান্ত করার কাজ সেরে ফেলল নির্বাচন কমিশন। রাজ্যজুড়ে মোট ৮৭টি স্ট্রং রুম ও গণনাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য ডিসিআরসি, স্ট্রং রুম এবং কাউন্টিং সেন্টারের স্থান চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে কমিশন সূত্রে খবর।
জানা গিয়েছে, এই কেন্দ্রগুলি ৪৪টি জেলা সদর ও ৪৩টি মহকুমা সদরে ভাগ করে গড়ে তোলা হয়েছে। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও প্রস্থান পথ, বিদ্যুৎ ও পানীয় জলের সুবিধা-সহ যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিড় ও চাপ সামলাতে কলকাতা-সহ বড় জেলাগুলিতে একাধিক স্থান নির্ধারণ করা হয়েছে। মূলত শিক্ষা প্রতিষ্ঠান, স্টেডিয়াম এবং সরকারি ভবনগুলিকেই এই কাজে ব্যবহার করা হচ্ছে। প্রতিটি স্ট্রং রুমে থাকবে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর কড়া পাহারা এবং ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি। কমিশনের নির্দেশ অনুযায়ী, স্ট্রং রুমের নিরাপত্তায় থাকবে দ্বিস্তরীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা— একটি চাবি থাকবে প্রশাসনের কাছে এবং অন্যটি সংশ্লিষ্ট প্রার্থী বা তাঁদের প্রতিনিধির কাছে।
ভোটারদের সুবিধার্থে এবার রাজ্যে ভোটকেন্দ্রের সংখ্যাও বাড়াল কমিশন। নতুন করে ৪৬৬০টি সহায়ক ভোটকেন্দ্র তৈরি করায় পশ্চিমবঙ্গে মোট বুথের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৫ হাজার ৩৭৯। যেসব বুথে ভোটারের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে, সেখানেই নতুন সহায়ক বুথ তৈরি করা হচ্ছে। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। ওই দফায় মোট বুথের সংখ্যা ৪৪ হাজার ৩৭৮। দ্বিতীয় দফায় বুথের সংখ্যা থাকছে ৪১ হাজার ১টি। কিছু বুথের ঠিকানাও পরিবর্তন করা হয়েছে, যা সংশ্লিষ্ট এলাকায় প্রচার করার পাশাপাশি রাজনৈতিক দলগুলিকে লিখিতভাবে জানানোর নির্দেশ দিয়েছে কমিশন।
নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৮৬৫ কোটি টাকার বেশি নগদ, মদ ও মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই বাজেয়াপ্তের পরিমাণ ৪২৭ কোটি টাকা। এর মধ্যে রয়েছে ২১ কোটি টাকা নগদ, ৮১ কোটি টাকার মদ, ১০০ কোটি টাকার মাদকদ্রব্য এবং ১৭২ কোটি টাকার উপহার সামগ্রী। ভোট প্রক্রিয়াকে প্রভাবমুক্ত রাখতে পশ্চিমবঙ্গে ২৭২৮টি ফ্লাইং স্কোয়াড ও ৩১৪২টি সার্ভিল্যান্স টিম মোতায়েন করা হয়েছে। নাকা চেকিংয়ের পাশাপাশি অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে এই দলগুলি। ভোট প্রক্রিয়াকে হিংসা ও প্রলোভনমুক্ত করতে এবং সাধারণ মানুষের হয়রানি রুখতে কড়া বার্তা দিয়েছে কমিশন। বিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে 'সি-ভিজিল' ব্যবস্থার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
আরও পড়ুন- সোশ্যাল মিডিয়া এফেক্ট! রোহিতের বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতারির পর কী বললেন অভিযুক্ত
_
_
Sponsored

_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

বহরমপুরের পুলকার দুর্ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
Just now

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
1h ago

পুলকার দুর্ঘটনার পর আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, যাবেন গোবিন্দপুর রেলগেটেও
2h ago

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
7h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
15h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
17h ago
More from রাজ্য
View All →
“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
18h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
19h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
19h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
20h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
21h ago
